জনাব আজগর বিনিয়োগ প্রকল্পে কীভাবে মূলধন বাজেটিং কাজে লাগে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের জনাব আজগর দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রকল্পের লাভজনকতা যাচাই করতে মূলধন বাজেটিং কাজে লাগাতে পারেন। প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের সাথে মূলধন বাজেটিং প্রক্রিয়া জড়িত। এ প্রক্রিয়া ব্যবহার করে প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ ও নগদ বহিঃপ্রবাহ তুলনা করা হয়। মূলধন বাজেটিং-এর বিভিন্ন পদ্ধতির মাধ্যমে প্রকল্পের লাভজনকতা নির্ণয় করা যায়। উদ্দীপকে জনাব আজগর প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ফেরত পাবার জন্য তিনি প্রকল্পের উৎপাদনশীলতা ও লাভজনকতা বিচার-বিশ্লেষণ করেন। এখানে জনাব আজগর তার ব্যবসায়ের সম্ভাব্য নগদ আন্তঃপ্রবাহ ও নগদ বহিঃপ্রবাহ অনুমান করেছেন। গড় মুনাফার হার পদ্ধতি ব্যবহার করে তার ব্যবসায়ের সম্ভাব্য মুনাফার হার নির্ণয় করতে পারেন। আবার, পে-ব্যাক সময় পদ্ধতি ব্যবহার করে ব্যবসায়ে বিনিয়োগকৃত অর্থ ফেরত আসার সময় জানতে পারেন। এভাবেই উদ্দীপকের জনাব আজগর তার বিনিয়োগ প্রকল্পে মূলধন বাজেটিং কাজে লাগাতে পারেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন · সৃজনশীল
জনাব আজগর বিনিয়োগ প্রকল্পে কীভাবে মূলধন বাজেটিং কাজে লাগে তা বিশ্লে…
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
