জনাব আজগরের দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তে মূলধন বাজেটিং প্রক্রিয়ার ধাপগুলো বিশ্লেষণ কর।
উত্তর: মূলধন বাজেটিং প্রক্রিয়ার ধাপগুলো হলো- নগদ প্রবাহ প্রাক্কলন, বাট্টার হার নির্ধারণ এবং মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন ও প্রয়োগ। মূলধন বাজেটিং প্রক্রিয়ায় নগদ আন্তঃপ্রবাহ ও নগদ বহিঃপ্রবাহ পূর্বানুমান করতে হয়। উক্ত নগদ প্রবাহ নির্দিষ্ট বাট্টার হার ব্যবহার করে বর্তমান মূল্যে রূপান্তর করতে হয়। পরিশেষে মূলধন বাজেটিং-এর নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উদ্দীপকে জনাব আজগর মাস্টার্স সম্পন্ন করেন। তিনি একটি উৎপাদনমুখী কারখানা করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি প্রকল্পের উৎপাদনশীলতা ও লাভজনকতা বিচার-বিশ্লেষণ করেছেন। তিনি মূলধন বাজেটিং-এর নিয়মকানুন প্রয়োগ করেছেন। জনাব আজগরের ব্যবসায়ের লাভজনকতা যাচাই করতে মূলধন বাজেটিং-এর ধাপগুলো অনুসরণ করা উচিত। তার ব্যবসায়ের বিক্রয়ের পরিমাণ পূর্বানুমান করতে হবে, যেখান থেকে প্রতিষ্ঠানে নগদ আন্তঃপ্রবাহ ঘটবে। নগদ বহিঃপ্রবাহ পূর্বানুমান করতে তাকে চলতি খরচ, মূলধন ব্যয়সহ অন্যান্য খরচ পূর্বানুমান করতে হবে। এসব নগদ প্রবাহ বর্তমান মূল্যে রূপান্তর করতে বাট্টার হার নির্ধারণ করতে হবে। পরিশেষে গড় মুনাফার হার, পে-ব্যাক সময় বা অন্য যেকোনো পদ্ধতি ব্যবহার করে তার ব্যবসায়ে বিনিয়োগের লাভজনকতা যাচাই করতে পারেন। এভাবেই আজগর তার ব্যবসায়ের দীর্ঘমেয়াদি বিনিয়োগে মূলধন বাজেটিং-এর ধাপগুলো ব্যবহার করতে পারেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন · সৃজনশীল
জনাব আজগরের দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তে মূলধন বাজেটিং প্রক্রিয়ার…
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
