ফাহিমের বিনিয়োগে অর্থায়নের কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ফাহিমের বিনিয়োগে অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতিটি লঙ্ঘিত হয়েছে। বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি বলতে বিনিয়োগকারীর সব অর্থ একটি সম্পদে বিনিয়োগ না করে, একাধিক সম্পদে বিনিয়োগ করাকে বোঝায়। এই নীতি অনুসরণ করা হলে ব্যবসায়ের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়। উদ্দীপকে ফাহিম একজন ক্ষুদ্র বিনিয়োগকারী। তিনি ২০ লক্ষ টাকা মূলধন নিয়ে শেয়ার ব্যবসায় শুরু করেন। এই মূলধন দিয়ে তিনি এক্স কোম্পানির শেয়ার কেনেন। অর্থাৎ তিনি তার সব অর্থ একটি খাতে বিনিয়োগ করেন। এক্ষেত্রে তিনি অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতিটি অনুসরণ করেননি। কেননা একাধিক প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ থাকলেও তিনি একটিমাত্র প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগ করেছেন। তাই বলা যায়, ফাহিমের বিনিয়োগে অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতিটি লঙ্ঘিত হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
ফাহিমের বিনিয়োগে অর্থায়নের কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর