ফাহিমকে একাধিক প্রকল্পে বিনিয়োগের পরামর্শ কতটা যৌক্তিক বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি অনুযায়ী ফাহিমকে একাধিক প্রকল্পে বিনিয়োগের পরামর্শ দেওয়া সম্পূর্ণ যৌক্তিক। অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি অনুযায়ী একজন বিনিয়োগকারীকে একটি প্রকল্পে বিনিয়োগের পরিবর্তে একাধিক প্রকল্পে বিনিয়োগের উৎসাহ দেওয়া হয়। এর ফলে কোনো একটি প্রকল্পে ক্ষতি হলেও অন্য প্রকল্পের অর্জিত মুনাফা দিয়ে তা পুষিয়ে নেওয়া যায়। এ নীতি অনুসরণ করলে বিনিয়োগের ঝুঁকি কমে। উদ্দীপকে ফাহিম শুধু এক্স কোম্পানির শেয়ারেই বিনিয়োগ করেন।কিন্তু হঠাৎ শেয়ারের দরপতন হলে ফাহিমের লাভের পরিবর্তে মূলধন কমে যায়। তাই তিনি একজন বিনিয়োগ পরামর্শকের কাছে পরামর্শ চান। ঐ পরামর্শক তাকে একাধিক প্রকল্পে বিনিয়োগ করতে বলেন। বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি অনুযায়ী একাধিক প্রকল্পে বিনিয়োগ করলে ফাহিমের বিনিয়োগের ঝুঁকি কমবে। কেননা একটি প্রকল্পে ক্ষতি হলেও অন্যগুলোতে মুনাফা হতে পারে। ফলে একটি প্রকল্পের মুনাফা দ্বারা অন্য প্রকল্পের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। এতে সামগ্রিকভাবে ফাহিম ক্ষতিগ্রস্ত হবেন না। সুতরাং বলা যায়, ফাহিমকে এরূপ পরামর্শ দেওয়া যুক্তিযুক্ত হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
ফাহিমকে একাধিক প্রকল্পে বিনিয়োগের পরামর্শ কতটা যৌক্তিক বলে তুমি মনে…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর