উপযুক্ততার নীতি বলতে কী বোঝ?
উত্তর: ব্যবসায়ের চলতি মূলধন স্বল্পমেয়াদি উৎস এবং স্থায়ী মূলধন দীর্ঘমেয়াদি উৎস হতে সংগ্রহের নীতিকে উপযুক্ততার নীতি বলে। উপযুক্ততার নীতি অনুসারে ব্যবসায়ের বিভিন্ন স্থায়ী ব্যয় যেমন-মেশিন ক্রয়, দালানকোঠা নির্মাণ প্রভৃতির জন্য দীর্ঘমেয়াদি উৎস ব্যবহার করা হয়। সাধারণত বাণিজ্যিক ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এ দীর্ঘমেয়াদি অর্থ প্রদান করে। আবার প্রতিষ্ঠানের বিক্রয়লব্ধ আয় দ্বারা চলতি মূলধনের সংস্থান করা হয়। যা দ্বারা চলতি ব্যয় নির্বাহ করা হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
উপযুক্ততার নীতি বলতে কী বোঝ?
উত্তর