পারিবারিক অর্থায়ন বলতে কী বোঝ?
উত্তর: পরিবারের আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ পারিবারিক অর্থায়নের অন্তর্ভুক্ত। পারিবারিক অর্থায়নে নিয়মিত আয়ের সাথে সংগতি রেখে নিয়মিত ব্যয়সমূহ নির্ধারণ করা হয়। এক্ষেত্রে গুরুত্বভিত্তিক চাহিদাগুলো আগে পূরণ করা হয়। পরিবারের আয় যদি ব্যয়ের জন্য যথেষ্ট না হয় তবে বিভিন্ন আত্মীয়স্বজন, পরিচিত ব্যক্তি, বন্ধু-বান্ধব থেকে ঋণ হিসেবে নেওয়া হয়। স্থায়ী সম্পদ অর্জনে প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নিয়েও পারিবারিক অর্থায়ন করা হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
পারিবারিক অর্থায়ন বলতে কী বোঝ?
উত্তর