শেয়ারFacebookWhatsApp

মি. রোহান তাঁর দোকানে নানারকম পণ্যের সমাবেশ ঘটান কেন? মতামত দাও।

উত্তর: উদ্দীপকে মি. রোহান ব্যবসায়ের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি প্রয়োগ করে কারবারের ঝুঁকি বণ্টন ও প্রত্যাশিত মুনাফা অর্জনে তার দোকানে নানারকম পণ্যের সমাবেশ ঘটান। বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির আলোকে বিনিয়োগযোগ্য মূলধন বিভিন্ন পণ্যের ব্যবসায়ে বিনিয়োগ করা হয়। ফলে কারবারের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়। এছাড়া অনিশ্চিত পরিস্থিতিতেও মুনাফা অর্জন করা সম্ভব হয়। উদ্দীপকে মি. রোহান একজন ব্যবসায়ী। তিনি তাঁর দোকানে নানারকম পণ্যের সমাবেশ ঘটান। অর্থাৎ বিনিয়োগের ক্ষেত্রে মি. রোহান বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতিটি অনুসরণ করেন। মি. রোহান বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি অনুসারে একাধিক পণ্যের ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেছেন। এর ফলে একটি পণ্যের ব্যবসায়ের ক্ষতি হলে অন্য পণ্যের ব্যবসায়ের লাভ দ্বারা সে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। যার ফলে তার ব্যবসায়ের ঝুঁকি বষ্টিত হবে/হ্রাস পাবে। আবার একাধিক পণ্যের ব্যবসায় করায় তার দোকানে বিক্রি বৃদ্ধি পাবে। যার ফলে মুনাফার পরিমাণও বৃদ্ধি পাবে। তাই বলা যায়, ঝুঁকি বণ্টন ও হ্রাস এবং প্রত্যাশিত মুনাফা অর্জনে মি. রোহান তাঁর দোকানে নানারকম পণ্যের সমাবেশ ঘটান।

SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল

মি. রোহান তাঁর দোকানে নানারকম পণ্যের সমাবেশ ঘটান কেন? মতামত দাও।

উদ্দীপক

মি. রোহান তার ব্যবসায়ে জমি ক্রয়ের জন্য ব্যাংক হতে দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণ করেন এবং পণ্য বিক্রয় বাবদ প্রাপ্ত অর্থ দ্বারা কর্মচারীদের বেতন, দোকান ভাড়াসহ ইত্যাদি নৈমিত্তিক খরচ পরিশোধ করেন। তিনি ক্রেতাদের রুচি ও পছন্দ অনুযায়ী দোকানে নানা রকম পণ্যের সমাবেশ ঘটান।

Dhaka · 2024

উত্তর

অষ্টাদশ শতাব্দীতে ফিন্যান্স মূলত আর্থিক বিবরণীর বিচার-বিশ্লেষণের কাজে নিয়োজিত ছিল।

উত্তর

জনকল্যাণের উদ্দেশ্যে সরকারি অর্থায়ন করা হয় বিধায় সরকারি অর্থায়ন সাধারণত অলাভজনক হয়। সরকারের প্রেক্ষাপটে তার বার্ষিক ব্যয় কোন কোন খাতে কী পরিমাণ হবে এবং সেই অর্থ কোন কোন উৎস থেকে সংগ্রহ করা যাবে তা নির্ধারণকে সরকারি অর্থায়ন বলা' হয়। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন তথা সমাজকল্যাণই সরকারি অর্থায়নের মূল লক্ষ্য।

উত্তর

উদ্দীপকে মি. রোহান জমি ক্রয় ও নৈমিত্তিক খরচ পরিশোধের ক্ষেত্রে অর্থায়নের উপযুক্ততার নীতি অনুসরণ করেছেন। স্বল্পমেয়াদি তহবিল দিয়ে চলতি মূলধন ও দীর্ঘমেয়াদি তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করার নীতিটি হলো অর্থায়নের উপযুক্ততার নীতি। এ নীতি অনুসারে চলতি ব্যয় নির্বাহে চলতি মূলধন ব্যবহার করা হয় এবং স্থায়ী ব্যয় নির্বাহে দীর্ঘমেয়াদি মূলধন ব্যবহার করা হয়। উদ্দীপকে মি. রোহান তার ব্যবসায়ের জমি ক্রয়ের জন্য ব্যাংক হতে দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণ করেন। তিনি পণ্য বিক্রয় বাবদ প্রাপ্ত অর্থ দ্বারা কর্মচারীদের বেতন, দোকান ভাড়াসহ ইত্যাদি নৈমিত্তিক খরচ পরিশোধ করেন। এক্ষেত্রে মি. রোহান জমি ক্রয় বাবদ স্থায়ী মূলধন সরবরাহ করেন দীর্ঘমেয়াদি তহবিল দ্বারা। আবার কর্মচারীদের বেতন, দোকান ভাড়াসহ অন্যান্য নৈমিত্তিক ব্যয় নির্বাহে প্রয়োজনীয় চলতি মূলধন তিনি বিক্রয়লব্ধ আয় দ্বারা ব্যবস্থাপনা করেন। এধরনের তহবিলের ব্যবস্থাপনা অর্থায়নের উপযুক্ততার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. রোহান জমি ও নৈমিত্তিক খরচ পরিশোধের ক্ষেত্রে অর্থায়নের উপযুক্ততার নীতি অনুসরণ করেছেন।

উত্তর

উদ্দীপকে মি. রোহান ব্যবসায়ের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি প্রয়োগ করে কারবারের ঝুঁকি বণ্টন ও প্রত্যাশিত মুনাফা অর্জনে তার দোকানে নানারকম পণ্যের সমাবেশ ঘটান। বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির আলোকে বিনিয়োগযোগ্য মূলধন বিভিন্ন পণ্যের ব্যবসায়ে বিনিয়োগ করা হয়। ফলে কারবারের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়। এছাড়া অনিশ্চিত পরিস্থিতিতেও মুনাফা অর্জন করা সম্ভব হয়। উদ্দীপকে মি. রোহান একজন ব্যবসায়ী। তিনি তাঁর দোকানে নানারকম পণ্যের সমাবেশ ঘটান। অর্থাৎ বিনিয়োগের ক্ষেত্রে মি. রোহান বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতিটি অনুসরণ করেন। মি. রোহান বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি অনুসারে একাধিক পণ্যের ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেছেন। এর ফলে একটি পণ্যের ব্যবসায়ের ক্ষতি হলে অন্য পণ্যের ব্যবসায়ের লাভ দ্বারা সে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। যার ফলে তার ব্যবসায়ের ঝুঁকি বষ্টিত হবে/হ্রাস পাবে। আবার একাধিক পণ্যের ব্যবসায় করায় তার দোকানে বিক্রি বৃদ্ধি পাবে। যার ফলে মুনাফার পরিমাণও বৃদ্ধি পাবে। তাই বলা যায়, ঝুঁকি বণ্টন ও হ্রাস এবং প্রত্যাশিত মুনাফা অর্জনে মি. রোহান তাঁর দোকানে নানারকম পণ্যের সমাবেশ ঘটান।
SSCফিন্যান্স ও ব্যাংকিংঅধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম কী?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.আর্থিক ব্যবস্থাপকরা কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করে?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অর্থায়ন ব্যবসায়ের কী?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আরিফ সদ্য চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। পেনশন হতে প্রাপ্ত ১০ লক্ষ টাকা দিয়ে তিনি একটি গরুর খামার স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। খামার হতে প্রাপ্ত দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য সংরক্ষণের জন্য তিনি একটি রেফ্রিজারেটর ক্রয় করতে চান। কিন্তু প্রয়োজনীয় অর্থের সংরক্ষণ না হওয়ায় তিনি রেফ্রিজারেটর ক্রয়ের জন্য ব্যাংক থেকে ৫ বছর মেয়াদি ঋণ নিতে চাচ্ছেন। এর পাশাপাশি কর্মীদের মজুরি প্রদানের জন্য তিনি দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য বিক্রয় হতে প্রাপ্ত অর্থ ব্যবহার করতে চান।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026

ক
আয় সিদ্ধান্ত কী?
খ
তারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।
গ
আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি অনুযায়ী জনাব আরিফের গৃহীত সিদ্ধান্ত কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ
জনাব আরিফ ব্যবসায় অর্থায়নের যে নীতি অনুসরণ করতে চাচ্ছেন তার যৌক্তিকতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

6.তারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।

তারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আয় সিদ্ধান্ত কী?

আয় সিদ্ধান্ত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি বলতে কী বোঝায়?

বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? ব্যাখ্যা কর।

ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শাড়ি ব্যবসায়ী জনাব শাহীন, তার বিক্রয় থেকে প্রাপ্ত মুনাফার পুরোটা ভবিষ্যতে ব্যবহারের জন্য ব্যাংকে জমা করে রাখেন। তার বন্ধু মিলন মুনাফা বৃদ্ধির লক্ষ্যে তার দোকানে শাড়ির পাশাপাশি ফতুয়া, থ্রিপিস, ও লুঙ্গি বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছেন।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
একটি সফল বিনিয়োগ কী বৃদ্ধিতে ভূমিকা রাখে?
খ
আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে জনাব শাহীন অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেননি? ব্যাখ্যা কর।
ঘ
জনাব মিলনের মুনাফা বৃদ্ধির সিদ্ধান্ত অর্থায়নের কোন নীতির প্রতিফলন ঘটায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।

আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম কী?আর্থিক ব্যবস্থাপকরা কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করে?অর্থায়ন ব্যবসায়ের কী?জনাব আরিফ ব্যবসায় অর্থায়নের যে নীতি অনুসরণ করতে চাচ্ছেন তার যৌক্তিকতা মূল্যায়ন কআর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি অনুযায়ী জনাব আরিফের গৃহীত সিদ্ধান্ত কোন ধরনের? ব্যতারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।আয় সিদ্ধান্ত কী?বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি বলতে কী বোঝায়?ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? ব্যাখ্যা কর।জনাব মিলনের মুনাফা বৃদ্ধির সিদ্ধান্ত অর্থায়নের কোন নীতির প্রতিফলন ঘটায়?উদ্দীপকে জনাব শাহীন অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেননি? ব্যাখ্যা কর।আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।