ব্যাংকের কোন সেবা গ্রহণ করলে মেহেরিমা উক্ত অপ্রত্যাশিত ঘটনাটি এড়াতে পারত বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে ব্যাংকের লকার সেবা গ্রহণ করলে মেহেরিমা উক্ত অপ্রত্যাশিত ঘটনাটি এড়াতে পারত বলে আমি মনে করি। সাধারণত বাণিজ্যিক ব্যাংক তার কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের লক্ষ্যে নিয়মিত কার্যক্রম পরিচালনা ছাড়াও কিছু বিশেষ কার্যাবলি সম্পাদন করে। এগুলোর মধ্যে অন্যতম হলো ব্যাংকের লকার ব্যবস্থা। লকারের মাধ্যমে ব্যাংক জনগণের মূল্যবান দলিলপত্রাদি ও অলংকারসমূহের যথাযথ নিরাপত্তা দিয়ে থাকে। উদ্দীপকে মেহেরিমা ও তাহমিনা দুইজন ঘনিষ্ঠ প্রতিবেশী। হঠাৎ মেহেরিমার এক আত্মীয় অসুস্থ হওয়ায় তাকে দেখতে তিনি ঢাকায় যান। নিরাপত্তার কথা ভেবে তিনি তার মূল্যবান গহনাপত্র প্রতিবেশী তাহমিনার বাসায় রেখে যান। এই সময়ে তাহমিনার বাসায় চুরি হয় এবং মেহেরিমার গহনাও খোয়া যায়। মেহেরিমা ব্যাংকের লকার সেবা গ্রহণ করলে সেক্ষেত্রে তার গহনার নিরাপত্তা বিধান হতো বিধায় এই অপ্রত্যাশিত ঘটনা সংঘটিত হতো না। জনগণ তাদের মূল্যবান দলিল, গহনা ইত্যাদি ব্যাংকের লকারে জমা রাখতে পারে। যার বিপরীতে ব্যাংক সার্ভিস চার্জ আদায় করে। তাই মেহেরিমা তার গহনাপত্র প্রতিবেশীর বাসায় না রেখে ব্যাংকের লকারে জমা রাখলে সেক্ষেত্রে তার সম্পদের নিরাপত্তা নিশ্চিত করত ব্যাংক। যার ফলে তাকে অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হতো না। তাই বলা যায়, ব্যাংকের লকার সেবা গ্রহণ করলে, মেহেরিমা উক্ত অপ্রত্যাশিত ঘটনাটি এড়াতে পারত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৮ : মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৮ : মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (Full Syllabus) · সৃজনশীল
ব্যাংকের কোন সেবা গ্রহণ করলে মেহেরিমা উক্ত অপ্রত্যাশিত ঘটনাটি এড়াতে…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
