শেয়ারFacebookWhatsApp

ব্যবসায় অর্থায়নের নীতিমালার আলোকে শেফালী লেদার এন্টারপ্রাইজের সিদ্ধান্তের যথার্থতা বিশ্লেষণ কর।

উত্তর: ব্যবসায় অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির আলোকে। শেফালী লেদার এন্টারপ্রাইজের সিদ্ধান্ত যথার্থ। বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির আলোকে বিনিয়োগযোগ্য মূলধন একাধিক পণ্যের ব্যবসায়ে বিনিয়োগ করা হয়। এর ফলে কারবারের ঝুঁকি বষ্টিত হয় ও হ্রাস পায় এবং কাঙ্ক্ষিত মুনাফা অর্জন সম্ভব হয়। উদ্দীপকে শেফালী লেদার এন্টারপ্রাইজ ব্যাগ তৈরি করার পাশাপাশি জুতা ও বেল্ট উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানটির মূলধন বিভিন্ন পণ্যের ব্যবসায়ে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তাই বলা যায়, শেফালী লেদার এন্টারপ্রাইজ ব্যবসায় অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতিটি অনুসরণ করেছে। বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি অনুসারে মূলধন বিভিন্ন পণ্যের ব্যবসায়ে বিনিয়োগ করলে একটি পণ্যের ব্যবসায়ে ক্ষতি হলে অন্য পণ্যের ব্যবসায়ের লাভ দ্বারা সে ক্ষতি পুষিয়ে নেওয়া যায়। এছাড়া ব্যবসায়ে একাধিক পণ্য থাকায় বিক্রয় বাড়ে এবং সেই সাথে মুনাফার পরিমাণও বাড়ে। তাই বলা বলা যায় যায়, ব্যবসায় অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির আলোকে শেফালী লেদার এন্টারপ্রাইজের সিদ্ধান্ত যথার্থ হয়েছে।

SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল

ব্যবসায় অর্থায়নের নীতিমালার আলোকে শেফালী লেদার এন্টারপ্রাইজের সিদ্ধ…

উদ্দীপক

শেফালী লেদার এন্টারপ্রাইজ 'গোমতী' ব্যাংক থেকে ৭ বছর মেয়াদে ৮,০০,০০০ টাকা ঋণ নিয়ে প্রতিষ্ঠানের জন্য কাঁচামাল ক্রয় করে। যার ফলে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। তবে মেঘনা সেতু নির্মাণের ফলে উক্ত প্রতিষ্ঠানের কার্যক্রম দ্রুত সম্প্রসারিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি ব্যাগ তৈরি করার পাশাপাশি জুতা ও বেল্ট উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছে।

Sylhet · 2025

উত্তর

আয় সিদ্ধান্ত বলতে মূলত তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝায়।

উত্তর

বাংলাদেশকে প্রতিবছর রপ্তানি হতে আমদানি বেশি করতে হয় বিধায় বাংলাদেশকে আমদানিনির্ভর দেশ বলা হয়। বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণে খাদ্যসামগ্রী, কাঁচামাল, মেশিনারিজ, ঔষধ, পেট্রোলিয়াম বিভিন্ন দেশ থেকে আমদানি করে থাকে। অপরপক্ষে বাংলাদেশ পাট ও পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, কৃষিজাত দ্রব্য ইত্যাদি রপ্তানি করে থাকে। এক্ষেত্রে রপ্তানি অপেক্ষা আমদানির পরিমাণ বেশি হয় বিধায় বাংলাদেশে বাণিজ্য ঘাটতি সৃষ্টি হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকে দীর্ঘমেয়াদি অর্থায়নের মাধ্যমে শেফালী লেদার এন্টারপ্রাইজ কাঁচামাল ক্রয় করে ব্যবসায়ে অর্থায়ন করেছে। ৫ বছরের অধিক সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদি অর্থায়ন বলে। ব্যবসায় প্রতিষ্ঠান সাধারণত মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসায়ে এ ধরনের অর্থায়ন করে থাকে। উদ্দীপকে শেফালী লেদার এন্টারপ্রাইজ 'গোমতী' ব্যাংক থেকে ৭বছরের জন্য ৮ লক্ষ টাকা ঋণ গ্রহণ করে। উক্ত টাকা দিয়ে প্রতিষ্ঠানটি কাঁচামাল ক্রয় করেছে। ৭ বছরের জন্য ঋণ গ্রহণ করায় বলা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি অর্থায়ন করেছে। তবে দীর্ঘমেয়াদি অর্থায়ন স্থায়ী ব্যয় নির্বাহে ব্যবহার না করে প্রতিষ্ঠানটি কাঁচামাল ক্রয়ে তথা চলতি ব্যয় নির্বাহে ব্যবহার করেছে। তাই প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। সুতরাং বলা যায়, দীর্ঘমেয়াদি অর্থায়নের মাধ্যমে শেফালী লেদার এন্টারপ্রাইজ কাঁচামাল, ক্রয় করে ব্যবসায়ে অর্থায়ন করেছে।

উত্তর

ব্যবসায় অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির আলোকে। শেফালী লেদার এন্টারপ্রাইজের সিদ্ধান্ত যথার্থ। বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির আলোকে বিনিয়োগযোগ্য মূলধন একাধিক পণ্যের ব্যবসায়ে বিনিয়োগ করা হয়। এর ফলে কারবারের ঝুঁকি বষ্টিত হয় ও হ্রাস পায় এবং কাঙ্ক্ষিত মুনাফা অর্জন সম্ভব হয়। উদ্দীপকে শেফালী লেদার এন্টারপ্রাইজ ব্যাগ তৈরি করার পাশাপাশি জুতা ও বেল্ট উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানটির মূলধন বিভিন্ন পণ্যের ব্যবসায়ে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তাই বলা যায়, শেফালী লেদার এন্টারপ্রাইজ ব্যবসায় অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতিটি অনুসরণ করেছে। বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি অনুসারে মূলধন বিভিন্ন পণ্যের ব্যবসায়ে বিনিয়োগ করলে একটি পণ্যের ব্যবসায়ে ক্ষতি হলে অন্য পণ্যের ব্যবসায়ের লাভ দ্বারা সে ক্ষতি পুষিয়ে নেওয়া যায়। এছাড়া ব্যবসায়ে একাধিক পণ্য থাকায় বিক্রয় বাড়ে এবং সেই সাথে মুনাফার পরিমাণও বাড়ে। তাই বলা বলা যায় যায়, ব্যবসায় অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির আলোকে শেফালী লেদার এন্টারপ্রাইজের সিদ্ধান্ত যথার্থ হয়েছে।
SSCফিন্যান্স ও ব্যাংকিংঅধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম কী?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.আর্থিক ব্যবস্থাপকরা কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করে?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অর্থায়ন ব্যবসায়ের কী?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আরিফ সদ্য চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। পেনশন হতে প্রাপ্ত ১০ লক্ষ টাকা দিয়ে তিনি একটি গরুর খামার স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। খামার হতে প্রাপ্ত দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য সংরক্ষণের জন্য তিনি একটি রেফ্রিজারেটর ক্রয় করতে চান। কিন্তু প্রয়োজনীয় অর্থের সংরক্ষণ না হওয়ায় তিনি রেফ্রিজারেটর ক্রয়ের জন্য ব্যাংক থেকে ৫ বছর মেয়াদি ঋণ নিতে চাচ্ছেন। এর পাশাপাশি কর্মীদের মজুরি প্রদানের জন্য তিনি দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য বিক্রয় হতে প্রাপ্ত অর্থ ব্যবহার করতে চান।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026

ক
আয় সিদ্ধান্ত কী?
খ
তারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।
গ
আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি অনুযায়ী জনাব আরিফের গৃহীত সিদ্ধান্ত কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ
জনাব আরিফ ব্যবসায় অর্থায়নের যে নীতি অনুসরণ করতে চাচ্ছেন তার যৌক্তিকতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

6.তারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।

তারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আয় সিদ্ধান্ত কী?

আয় সিদ্ধান্ত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি বলতে কী বোঝায়?

বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? ব্যাখ্যা কর।

ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শাড়ি ব্যবসায়ী জনাব শাহীন, তার বিক্রয় থেকে প্রাপ্ত মুনাফার পুরোটা ভবিষ্যতে ব্যবহারের জন্য ব্যাংকে জমা করে রাখেন। তার বন্ধু মিলন মুনাফা বৃদ্ধির লক্ষ্যে তার দোকানে শাড়ির পাশাপাশি ফতুয়া, থ্রিপিস, ও লুঙ্গি বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছেন।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
একটি সফল বিনিয়োগ কী বৃদ্ধিতে ভূমিকা রাখে?
খ
আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে জনাব শাহীন অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেননি? ব্যাখ্যা কর।
ঘ
জনাব মিলনের মুনাফা বৃদ্ধির সিদ্ধান্ত অর্থায়নের কোন নীতির প্রতিফলন ঘটায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।

আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম কী?আর্থিক ব্যবস্থাপকরা কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করে?অর্থায়ন ব্যবসায়ের কী?জনাব আরিফ ব্যবসায় অর্থায়নের যে নীতি অনুসরণ করতে চাচ্ছেন তার যৌক্তিকতা মূল্যায়ন কআর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি অনুযায়ী জনাব আরিফের গৃহীত সিদ্ধান্ত কোন ধরনের? ব্যতারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।আয় সিদ্ধান্ত কী?বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি বলতে কী বোঝায়?ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? ব্যাখ্যা কর।জনাব মিলনের মুনাফা বৃদ্ধির সিদ্ধান্ত অর্থায়নের কোন নীতির প্রতিফলন ঘটায়?উদ্দীপকে জনাব শাহীন অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেননি? ব্যাখ্যা কর।আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।