রনি ও জনির অর্থায়ন কোন শ্রেণির? ব্যাখ্যা কর।
উত্তর: রনি ও জনির অর্থায়ন হচ্ছে ব্যবসায় অর্থায়ন। অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে ব্যবসায় অর্থায়ন। মুনাফা অর্জন প্রতিটি কারবারের প্রধান উদ্দেশ্য। ব্যবসায় অর্থায়নের মাধ্যমে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হয়। ব্যবসায় প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে, সেটাই ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে ৩ ভাগে ভাগ করা হয়। একমালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায় ও যৌথ মূলধনি ব্যবসায়। উদ্দীপকে রনি ও জনি লাভ-লোকসান সমবণ্টনের শর্তে চুক্তিবদ্ধ হয়ে নিজস্ব অর্থায়নে একটি পাইকারী ঔষধের দোকান চালু করেন। অল্প দিনেই তারা সফলতা লাভ করেন। তাদের ব্যবসায়টি হচ্ছে অংশীদারি কারবার। এই ব্যবসায়ে চুক্তির ভিত্তিতে গঠিত হয় ও লাভ-লোকসান চুক্তির ভিত্তিতে বণ্টন হয়। ব্যবসায়ে তহবিল সংগ্রহের উৎস মালিকের নিজস্ব মূলধন, ব্যাংক ঋণ ইত্যাদি। তাই বলা যায় যে, জনি ও রনির অর্থায়ন হচ্ছে ব্যবসায় অর্থায়ন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
রনি ও জনির অর্থায়ন কোন শ্রেণির? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর