ব্যবসায় বৈচিত্র্যকরণ গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
উত্তর: একই ব্যবসায়ে বিভিন্ন প্রকার পণ্যের সমাহার ঘটিয়ে ঝুঁকি কমানোর ব্যবস্থাকেই পণ্য বৈচিত্র্যায়ণ বলে। একটি পণ্য নিয়ে ব্যবসায় করলে মুনাফা না হওয়ার আশঙ্কা থাকে। পণ্য বৈচিত্র্যপূর্ণ হলে একটি পণ্যের লোকসান হলে অন্য একটি পণ্যের মুনাফা দ্বারা তা পুষিয়ে নেওয়া যায়। অর্থায়নের বৈচিত্র্যায়ণের নীতি অনুযায়ী ব্যবসায়ী বা বিনিয়োগকারী তার সব অর্থ একটি পণ্য বা সম্পদে বিনিয়োগ না করে একাধিক পণ্য বা সম্পদে বিনিয়োগ করে। এর মাধ্যমে বিনিয়োগকারীর মোট বিনিয়োগের ঝুঁকি কমে এবং একটি আদর্শ হারে কাঙ্ক্ষিত মুনাফা অর্জিত হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
ব্যবসায় বৈচিত্র্যকরণ গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
উত্তর