শেয়ারFacebookWhatsApp

রোকনের বন্ধুর পাঠানো অর্থ বাংলাদেশের আমদানি ও রপ্তানি ঘাটতি পূরণে সহায়তা করে- এর সপক্ষে তোমার মতামত দাও।

উত্তর: জনাব রোকনের বন্ধুর পাঠানো অর্থ বাংলাদেশের আমদানি ও রপ্তানিতে ঘাটতি পূরণে সহায়তা করে- উক্তিটি যথার্থ বলে আমি মনে করি। বাণিজ্য ঘাটতি বলতে রপ্তানির আয়ের তুলনায় আমদানি ব্যয় বেশি হওয়াকে বোঝায়। আন্তর্জাতিক অর্থায়নে বাণিজ্য ঘাটতি দেখা দেয়। রপ্তানি থেকে আমদানি বেশি হলে তাকে বাণিজ্য ঘাটতি বলে। এ ঘাটতি পূরণে বিভিন্ন খাত যেমন- রেমিটেন্স বিশেষ ভূমিকা রাখে। আন্তর্জাতিক অর্থায়নে আমদানি-রপ্তানি খাতসমূহ এবং এ সংক্রান্ত ঘাটতি কীভাবে পূরণ করা যায় তা ব্যবস্থাপনা করা হয়। বাংলাদেশ প্রধানত আমদানি নির্ভর দেশ। রপ্তানি হতে আমদানি বেশি করতে হয় বলে প্রতি বছর বিরাট অংকের বাণিজ্য ঘাটতি দেখা দেয়। এ ঘাটতি পূরণে রেমিটেন্স (প্রবাসীদের পাঠানো অর্থ) বিশেষ ভূমিকা রাখে। উদ্দীপকে লোকমান সাহেব একজন প্রবাসী। তিনি জাপানে থাকেন। সেখানে একটি কোম্পানিতে তিনি চাকরি করেন। তিনি নিয়মিত দেশে প্রচুর অর্থ পাঠিয়ে থাকেন। লোকমান সাহেব একজন প্রবাসী বাংলাদেশি। সাধারণত লোকমান সাহেবের মতো প্রবাসীরা তাদের অর্জিত অর্থ দেশে পরিবারের কাছে পাঠায়। এই টাকা দেশের জন্য রেমিটেন্স হিসেবে বিবেচতি হয়। প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স দেশের বাণিজ্যের উদ্বৃত্তকে (ব্যয় থেকে আয় বেশি হওয়া) বাড়িয়ে দেয়। এতে বাণিজ্য ঘাটতি কমে। এছাড়া লোকমান সাহেবের প্রেরিত রেমিটেন্স বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ায়। তাই বলা যায়, জনাব রোকনের বন্ধু লোকমান সাহেবের পাঠানো অর্থ বাংলাদেশের আমদানি ও রপ্তানি ঘাটতি পূরণে সহায়তা করবে।

SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল

রোকনের বন্ধুর পাঠানো অর্থ বাংলাদেশের আমদানি ও রপ্তানি ঘাটতি পূরণে স…

উদ্দীপক

জনাব রোকন রূপপুর গ্রামের দরিদ্র ও বঞ্চিত শিশুদের সেবায় নিয়োজিত 'জনসেবা' প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। অপরদিকে, তার প্রবাসী বন্ধু লোকমান সাহেব জাপানের একটি কোম্পানিতে শ্রম দিয়ে সেখান থেকে প্রচুর অর্থ বাংলাদেশে পাঠিয়ে থাকেন।

Chittagong · 2024

উত্তর

অর্জিত মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করা হয় না তাকে অবণ্টিত মুনাফা বলে।

উত্তর

ব্যবসায় প্রতিষ্ঠান অর্থায়নের জন্য নির্দিষ্ট সময়ান্তে লাভসহ আসল অর্থ ফেরত প্রদানের অঙ্গীকারে আবদ্ধ হয়ে স্বল্পমেয়াদি যে দলিল বিক্রি করে তাকে বাণিজ্যিক পত্র বলে। প্রতিষ্ঠানের সুনাম বাণিজ্যিক পত্র বিক্রয়ে জামানত হিসেবে কাজ করে। সাধারণত যে সকল ব্যক্তির সাময়িক সময়ের জন্য কিছু অব্যবহার্য অর্থ থাকে, তারা শেয়ারবাজারে বিনিয়োগের বিকল্প হিসাবে এই বাণিজ্যিক পত্র ক্রয় করে। খ্যাতিমান ব্যক্তি, বাণিজ্যিক ব্যাংক, বিমা কোম্পানি ইত্যাদি প্রতিষ্ঠান বাণিজ্যিক পত্র বিক্রয় করে সাময়িক সময়ের জন্য অর্থায়ন করতে পারে।

উত্তর

জনাব রোকনের প্রতিষ্ঠানটি অর্থায়নের শ্রেণিবিভাগ অনুযায়ী অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। যে সব প্রতিষ্ঠান মানবকল্যাণে বা দরিদ্র ও বঞ্চিত মানুষের সেবার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত সেসব প্রতিষ্ঠানকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা হয়। যেমন: এতিমখানা, দাতব্য চিকিৎসালয়, মসজিদ, মাদরাসা ইত্যাদি। এ ধরনের প্রতিষ্ঠান অমুনাফাভিত্তিক হয়। সাধারণত সমাজের বিত্তশালী ব্যক্তিরা এসব প্রতিষ্ঠানে অনুদান দেন। সাধারণ জনগণও এসব প্রতিষ্ঠানকে অর্থ দিয়ে সহয়তা প্রদান করে। উদ্দীপকে জনাব রোকন রূপপুর গ্রামের দরিদ্র ও বঞ্চিত শিশুদের সেবায় নিয়োজিত 'জনসেবা' প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। প্রতিষ্ঠানটি একটি অব্যবসায়ী ও অমুনাফাভিত্তিক প্রতিষ্ঠান। সমাজের বঞ্চিত ও দরিদ্র বাচ্চাদের উন্নয়নে প্রতিষ্ঠানটি কাজ করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির অর্থসংস্থানের উৎস হলো সমাজের ধনী ও গণ্যমান্য ব্যক্তি। এদের কাছ থেকে অনুদান নিয়ে প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবহার করা হয়। যা অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায় যে, 'জনসেবা' প্রতিষ্ঠানের অর্থায়নের ধরন অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন।

উত্তর

জনাব রোকনের বন্ধুর পাঠানো অর্থ বাংলাদেশের আমদানি ও রপ্তানিতে ঘাটতি পূরণে সহায়তা করে- উক্তিটি যথার্থ বলে আমি মনে করি। বাণিজ্য ঘাটতি বলতে রপ্তানির আয়ের তুলনায় আমদানি ব্যয় বেশি হওয়াকে বোঝায়। আন্তর্জাতিক অর্থায়নে বাণিজ্য ঘাটতি দেখা দেয়। রপ্তানি থেকে আমদানি বেশি হলে তাকে বাণিজ্য ঘাটতি বলে। এ ঘাটতি পূরণে বিভিন্ন খাত যেমন- রেমিটেন্স বিশেষ ভূমিকা রাখে। আন্তর্জাতিক অর্থায়নে আমদানি-রপ্তানি খাতসমূহ এবং এ সংক্রান্ত ঘাটতি কীভাবে পূরণ করা যায় তা ব্যবস্থাপনা করা হয়। বাংলাদেশ প্রধানত আমদানি নির্ভর দেশ। রপ্তানি হতে আমদানি বেশি করতে হয় বলে প্রতি বছর বিরাট অংকের বাণিজ্য ঘাটতি দেখা দেয়। এ ঘাটতি পূরণে রেমিটেন্স (প্রবাসীদের পাঠানো অর্থ) বিশেষ ভূমিকা রাখে। উদ্দীপকে লোকমান সাহেব একজন প্রবাসী। তিনি জাপানে থাকেন। সেখানে একটি কোম্পানিতে তিনি চাকরি করেন। তিনি নিয়মিত দেশে প্রচুর অর্থ পাঠিয়ে থাকেন। লোকমান সাহেব একজন প্রবাসী বাংলাদেশি। সাধারণত লোকমান সাহেবের মতো প্রবাসীরা তাদের অর্জিত অর্থ দেশে পরিবারের কাছে পাঠায়। এই টাকা দেশের জন্য রেমিটেন্স হিসেবে বিবেচতি হয়। প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স দেশের বাণিজ্যের উদ্বৃত্তকে (ব্যয় থেকে আয় বেশি হওয়া) বাড়িয়ে দেয়। এতে বাণিজ্য ঘাটতি কমে। এছাড়া লোকমান সাহেবের প্রেরিত রেমিটেন্স বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ায়। তাই বলা যায়, জনাব রোকনের বন্ধু লোকমান সাহেবের পাঠানো অর্থ বাংলাদেশের আমদানি ও রপ্তানি ঘাটতি পূরণে সহায়তা করবে।
SSCফিন্যান্স ও ব্যাংকিংঅধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম কী?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.আর্থিক ব্যবস্থাপকরা কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করে?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অর্থায়ন ব্যবসায়ের কী?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আরিফ সদ্য চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। পেনশন হতে প্রাপ্ত ১০ লক্ষ টাকা দিয়ে তিনি একটি গরুর খামার স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। খামার হতে প্রাপ্ত দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য সংরক্ষণের জন্য তিনি একটি রেফ্রিজারেটর ক্রয় করতে চান। কিন্তু প্রয়োজনীয় অর্থের সংরক্ষণ না হওয়ায় তিনি রেফ্রিজারেটর ক্রয়ের জন্য ব্যাংক থেকে ৫ বছর মেয়াদি ঋণ নিতে চাচ্ছেন। এর পাশাপাশি কর্মীদের মজুরি প্রদানের জন্য তিনি দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য বিক্রয় হতে প্রাপ্ত অর্থ ব্যবহার করতে চান।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026

ক
আয় সিদ্ধান্ত কী?
খ
তারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।
গ
আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি অনুযায়ী জনাব আরিফের গৃহীত সিদ্ধান্ত কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ
জনাব আরিফ ব্যবসায় অর্থায়নের যে নীতি অনুসরণ করতে চাচ্ছেন তার যৌক্তিকতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

6.তারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।

তারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আয় সিদ্ধান্ত কী?

আয় সিদ্ধান্ত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি বলতে কী বোঝায়?

বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? ব্যাখ্যা কর।

ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শাড়ি ব্যবসায়ী জনাব শাহীন, তার বিক্রয় থেকে প্রাপ্ত মুনাফার পুরোটা ভবিষ্যতে ব্যবহারের জন্য ব্যাংকে জমা করে রাখেন। তার বন্ধু মিলন মুনাফা বৃদ্ধির লক্ষ্যে তার দোকানে শাড়ির পাশাপাশি ফতুয়া, থ্রিপিস, ও লুঙ্গি বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছেন।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
একটি সফল বিনিয়োগ কী বৃদ্ধিতে ভূমিকা রাখে?
খ
আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে জনাব শাহীন অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেননি? ব্যাখ্যা কর।
ঘ
জনাব মিলনের মুনাফা বৃদ্ধির সিদ্ধান্ত অর্থায়নের কোন নীতির প্রতিফলন ঘটায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।

আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম কী?আর্থিক ব্যবস্থাপকরা কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করে?অর্থায়ন ব্যবসায়ের কী?জনাব আরিফ ব্যবসায় অর্থায়নের যে নীতি অনুসরণ করতে চাচ্ছেন তার যৌক্তিকতা মূল্যায়ন কআর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি অনুযায়ী জনাব আরিফের গৃহীত সিদ্ধান্ত কোন ধরনের? ব্যতারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।আয় সিদ্ধান্ত কী?বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি বলতে কী বোঝায়?ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? ব্যাখ্যা কর।জনাব মিলনের মুনাফা বৃদ্ধির সিদ্ধান্ত অর্থায়নের কোন নীতির প্রতিফলন ঘটায়?উদ্দীপকে জনাব শাহীন অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেননি? ব্যাখ্যা কর।আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।