ব্যবসায় সম্প্রসারণের জন্য 'ঋণগ্রহণ' মি. রোহানের কোন ধরনের অর্থায়ন কার্যাবলির অন্তর্গত? ব্যাখ্যা করো।
উত্তর: ব্যবসায় সম্প্রসারণের জন্য 'ঋণগ্রহণ' উদ্দীপকে মি. রোহানের আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত কার্যাবলির অন্তর্গত। আয় সিদ্ধান্ত বলতে তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝানো হয়। এর আওতায় তহবিল সংগ্রহের ভিন্ন ভিন্ন উৎস নির্বাচন এবং এসব উৎসের সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করে অর্থায়নসংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়। উদ্দীপকে জনাব রেশাদের ছেলে মি. রোহান এমবিএ শেষ করে বিভিন্ন ধরনের গ্লাস ও সিরামিক তৈরির কারখানা স্থাপন করেন। তিনি আধুনিক পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করে মানসম্মত পণ্য তৈরি করেন। সম্প্রতি তিনি ব্যবসায় সম্প্রসারণের কথা ভাবছেন। এই উদ্দেশ্যে তিনি জননী ব্যাংক থেকে ৯% সুদে ১০ বছরের জন্য ঋণ নেন। অর্থাৎ, তিনি প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয় নির্বাহের জন্য তহবিল সংগ্রহের চেষ্টা করেন। এই ব্যয় নির্বাহের জন্যই তিনি ব্যাংক ঋণকে তহবিলের উৎস হিসেবে ব্যবহার করেছেন। তাই বলা যায়, মি. রোহানের ঋণগ্রহণের সিদ্ধান্তটি আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্তের অন্তর্গত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
ব্যবসায় সম্প্রসারণের জন্য 'ঋণগ্রহণ' মি. রোহানের কোন ধরনের অর্থায়ন ক…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর