শেয়ারFacebookWhatsApp

মি. রোহানের ব্যবসায়ে কোন নীতি লঙ্ঘিত হয়েছে বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো।

উত্তর: মি. রোহানের ব্যবসায়ে তারল্য বনাম মুনাফা নীতি লঙ্ঘিত হয়েছে। এ নীতি অনুযায়ী ব্যবসায়ে তারল্য (নগদ অর্থ) ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখা হয়। অর্থাৎ, ব্যবসায়ে নগদ অর্থের পরিমাণ এমনভাবে রাখতে হবে যেন প্রতিষ্ঠানে চলতি মূলধনের ঘাটতি না হয়। আবার মুনাফাও যেন কমে না যায়। উদ্দীপকে মি. রোহান একজন ব্যবসায়ী। তার বিভিন্ন ধরনের গ্লাস ও সিরামিক তৈরির কারখানা রয়েছে। তার উদ্দেশ্য মানসম্মত পণ্য তৈরি করা। সম্প্রতি তিনি চলতি বছরের বিক্রয়কৃত অর্থ সিটি ব্যাংকের বন্ডে বিনিয়োগ করেন। এ সময় গ্লাস ও সিরামিক তৈরির উপাদান বালির দাম তুলনামূলক সস্তা হওয়া সত্ত্বেও তিনি প্রয়োজনীয় মজুদ সংরক্ষণে ব্যর্থ হন। উদ্দীপকে মি. রোহান অধিক মুনাফা প্রত্যাশী। তাই তিনি মুনাফার আশায় পণ্য বিক্রয়লব্ধ সমুদয় অর্থ দিয়ে সিটি ব্যাংকের বন্ড কিনেন। এর ফলে তার ব্যবসায়ের তরল সম্পদে ঘাটতি দেখা দেয়। গ্লাস ও সিরামিক তৈরির প্রধান কাঁচামাল বালি সস্তায় কিনে মজুদ করতে পারলে প্রতিষ্ঠানের জন্য তা লাভজনক। কিন্তু মি. রোহান অতিরিক্ত বিনিয়োগের কারণে তারল্য ঘাটতি থাকায় স্বল্প ব্যয়ে বালি ক্রয়ের সুযোগ থেকে বঞ্চিত হন। মি. রোহান তারল্য ও বিনিয়োগ তথা মুনাফার মধ্যে যথাযথ সমন্বয় করতে ব্যর্থ হয়েছেন। তাই বলা যায়, মি. রোহানের ব্যবসায়ে তারল্য বনাম মুনাফা নীতি লঙ্ঘিত হয়েছে।

SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল

মি. রোহানের ব্যবসায়ে কোন নীতি লঙ্ঘিত হয়েছে বলে তুমি মনে করো? বিশ্লে…

উদ্দীপক

জনাব রেশাদের ছেলে মি. রোহান এমবিএ শেষ করে বিভিন্ন ধরনের গ্লাস ও সিরামিক তৈরির কারখানা স্থাপন করেন। তিনি আধুনিক পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করে মানসম্মত পণ্য তৈরি করেন। সম্প্রতি তিনি ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে 'জননী ব্যাংক' থেকে ৯৯ % সুদে ১০১০ বছরের জন্য ঋণ নেন। তার প্রতিষ্ঠানে বর্তমানে প্রচুর শ্রমিক কাজ করে। চলতি বছরের বিক্রয়কৃত অর্থ সিটি ব্যাংকের বন্ডে বিনিয়োগ করায় গ্লাস ও সিরামিক তৈরির উপাদান বালির দাম তুলনামূলক সস্তা হওয়া সত্ত্বেও মি. রোহান প্রয়োজনীয় মজুদ সংরক্ষণে ব্যর্থ হন।

Mymensingh · 2021

উত্তর

দেশে রপ্তানি অপেক্ষা আমদানি বেশি হওয়ার কারণে সৃষ্ট ঘাটতিকে বাণিজ্য ঘাটতি বলা হয়।

উত্তর

'প্রাণ' কোম্পানির অর্থায়ন প্রক্রিয়া 'চা'-এর দোকানের অর্থায়ন প্রক্রিয়ার মতো নয়। প্রাণ কোম্পানির মতো বড় পরিসরের ব্যবসায় প্রতিষ্ঠানকে বলা হয় যৌথ মূলধনী কোম্পানি। এ ধরনের প্রতিষ্ঠানের অর্থায়ন প্রক্রিয়া 'চা'-এর দোকানের অর্থায়ন প্রক্রিয়ার মতো সরল নয়, বরং অপেক্ষাকৃত জটিল। প্রাণ কোম্পানি শেয়ার, বন্ড বা ডিবেঞ্চার বিক্রির মাধ্যমে তহবিল সংগ্রহ করে। অন্যদিকে, 'চা' এর দোকানের মালিক সাধারণত নিজস্ব অর্থায়নে বা কারো কাছ থেকে ধার নিয়ে তহবিলের ব্যবস্থা করে থাকে।

উত্তর

ব্যবসায় সম্প্রসারণের জন্য 'ঋণগ্রহণ' উদ্দীপকে মি. রোহানের আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত কার্যাবলির অন্তর্গত। আয় সিদ্ধান্ত বলতে তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝানো হয়। এর আওতায় তহবিল সংগ্রহের ভিন্ন ভিন্ন উৎস নির্বাচন এবং এসব উৎসের সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করে অর্থায়নসংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়। উদ্দীপকে জনাব রেশাদের ছেলে মি. রোহান এমবিএ শেষ করে বিভিন্ন ধরনের গ্লাস ও সিরামিক তৈরির কারখানা স্থাপন করেন। তিনি আধুনিক পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করে মানসম্মত পণ্য তৈরি করেন। সম্প্রতি তিনি ব্যবসায় সম্প্রসারণের কথা ভাবছেন। এই উদ্দেশ্যে তিনি জননী ব্যাংক থেকে ৯% সুদে ১০ বছরের জন্য ঋণ নেন। অর্থাৎ, তিনি প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয় নির্বাহের জন্য তহবিল সংগ্রহের চেষ্টা করেন। এই ব্যয় নির্বাহের জন্যই তিনি ব্যাংক ঋণকে তহবিলের উৎস হিসেবে ব্যবহার করেছেন। তাই বলা যায়, মি. রোহানের ঋণগ্রহণের সিদ্ধান্তটি আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্তের অন্তর্গত।

উত্তর

মি. রোহানের ব্যবসায়ে তারল্য বনাম মুনাফা নীতি লঙ্ঘিত হয়েছে। এ নীতি অনুযায়ী ব্যবসায়ে তারল্য (নগদ অর্থ) ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখা হয়। অর্থাৎ, ব্যবসায়ে নগদ অর্থের পরিমাণ এমনভাবে রাখতে হবে যেন প্রতিষ্ঠানে চলতি মূলধনের ঘাটতি না হয়। আবার মুনাফাও যেন কমে না যায়। উদ্দীপকে মি. রোহান একজন ব্যবসায়ী। তার বিভিন্ন ধরনের গ্লাস ও সিরামিক তৈরির কারখানা রয়েছে। তার উদ্দেশ্য মানসম্মত পণ্য তৈরি করা। সম্প্রতি তিনি চলতি বছরের বিক্রয়কৃত অর্থ সিটি ব্যাংকের বন্ডে বিনিয়োগ করেন। এ সময় গ্লাস ও সিরামিক তৈরির উপাদান বালির দাম তুলনামূলক সস্তা হওয়া সত্ত্বেও তিনি প্রয়োজনীয় মজুদ সংরক্ষণে ব্যর্থ হন। উদ্দীপকে মি. রোহান অধিক মুনাফা প্রত্যাশী। তাই তিনি মুনাফার আশায় পণ্য বিক্রয়লব্ধ সমুদয় অর্থ দিয়ে সিটি ব্যাংকের বন্ড কিনেন। এর ফলে তার ব্যবসায়ের তরল সম্পদে ঘাটতি দেখা দেয়। গ্লাস ও সিরামিক তৈরির প্রধান কাঁচামাল বালি সস্তায় কিনে মজুদ করতে পারলে প্রতিষ্ঠানের জন্য তা লাভজনক। কিন্তু মি. রোহান অতিরিক্ত বিনিয়োগের কারণে তারল্য ঘাটতি থাকায় স্বল্প ব্যয়ে বালি ক্রয়ের সুযোগ থেকে বঞ্চিত হন। মি. রোহান তারল্য ও বিনিয়োগ তথা মুনাফার মধ্যে যথাযথ সমন্বয় করতে ব্যর্থ হয়েছেন। তাই বলা যায়, মি. রোহানের ব্যবসায়ে তারল্য বনাম মুনাফা নীতি লঙ্ঘিত হয়েছে।
SSCফিন্যান্স ও ব্যাংকিংঅধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম কী?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.আর্থিক ব্যবস্থাপকরা কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করে?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অর্থায়ন ব্যবসায়ের কী?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আরিফ সদ্য চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। পেনশন হতে প্রাপ্ত ১০ লক্ষ টাকা দিয়ে তিনি একটি গরুর খামার স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। খামার হতে প্রাপ্ত দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য সংরক্ষণের জন্য তিনি একটি রেফ্রিজারেটর ক্রয় করতে চান। কিন্তু প্রয়োজনীয় অর্থের সংরক্ষণ না হওয়ায় তিনি রেফ্রিজারেটর ক্রয়ের জন্য ব্যাংক থেকে ৫ বছর মেয়াদি ঋণ নিতে চাচ্ছেন। এর পাশাপাশি কর্মীদের মজুরি প্রদানের জন্য তিনি দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য বিক্রয় হতে প্রাপ্ত অর্থ ব্যবহার করতে চান।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026

ক
আয় সিদ্ধান্ত কী?
খ
তারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।
গ
আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি অনুযায়ী জনাব আরিফের গৃহীত সিদ্ধান্ত কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ
জনাব আরিফ ব্যবসায় অর্থায়নের যে নীতি অনুসরণ করতে চাচ্ছেন তার যৌক্তিকতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

6.তারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।

তারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আয় সিদ্ধান্ত কী?

আয় সিদ্ধান্ত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি বলতে কী বোঝায়?

বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? ব্যাখ্যা কর।

ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শাড়ি ব্যবসায়ী জনাব শাহীন, তার বিক্রয় থেকে প্রাপ্ত মুনাফার পুরোটা ভবিষ্যতে ব্যবহারের জন্য ব্যাংকে জমা করে রাখেন। তার বন্ধু মিলন মুনাফা বৃদ্ধির লক্ষ্যে তার দোকানে শাড়ির পাশাপাশি ফতুয়া, থ্রিপিস, ও লুঙ্গি বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছেন।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
একটি সফল বিনিয়োগ কী বৃদ্ধিতে ভূমিকা রাখে?
খ
আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে জনাব শাহীন অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেননি? ব্যাখ্যা কর।
ঘ
জনাব মিলনের মুনাফা বৃদ্ধির সিদ্ধান্ত অর্থায়নের কোন নীতির প্রতিফলন ঘটায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।

আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম কী?আর্থিক ব্যবস্থাপকরা কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করে?অর্থায়ন ব্যবসায়ের কী?জনাব আরিফ ব্যবসায় অর্থায়নের যে নীতি অনুসরণ করতে চাচ্ছেন তার যৌক্তিকতা মূল্যায়ন কআর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি অনুযায়ী জনাব আরিফের গৃহীত সিদ্ধান্ত কোন ধরনের? ব্যতারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।আয় সিদ্ধান্ত কী?বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি বলতে কী বোঝায়?ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? ব্যাখ্যা কর।জনাব মিলনের মুনাফা বৃদ্ধির সিদ্ধান্ত অর্থায়নের কোন নীতির প্রতিফলন ঘটায়?উদ্দীপকে জনাব শাহীন অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেননি? ব্যাখ্যা কর।আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।