'প্রাণ' কোম্পানির অর্থায়ন প্রক্রিয়া কী 'চা'-এর দোকানের অর্থায়ন প্রক্রিয়ার মতো? ব্যাখ্যা করো।
উত্তর: 'প্রাণ' কোম্পানির অর্থায়ন প্রক্রিয়া 'চা'-এর দোকানের অর্থায়ন প্রক্রিয়ার মতো নয়। প্রাণ কোম্পানির মতো বড় পরিসরের ব্যবসায় প্রতিষ্ঠানকে বলা হয় যৌথ মূলধনী কোম্পানি। এ ধরনের প্রতিষ্ঠানের অর্থায়ন প্রক্রিয়া 'চা'-এর দোকানের অর্থায়ন প্রক্রিয়ার মতো সরল নয়, বরং অপেক্ষাকৃত জটিল। প্রাণ কোম্পানি শেয়ার, বন্ড বা ডিবেঞ্চার বিক্রির মাধ্যমে তহবিল সংগ্রহ করে। অন্যদিকে, 'চা' এর দোকানের মালিক সাধারণত নিজস্ব অর্থায়নে বা কারো কাছ থেকে ধার নিয়ে তহবিলের ব্যবস্থা করে থাকে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
'প্রাণ' কোম্পানির অর্থায়ন প্রক্রিয়া কী 'চা'-এর দোকানের অর্থায়ন প্রক্রিয়ার মতো? ব্যাখ্যা করো।
উত্তর