উদ্দীপকে রাফির ব্যবসায় প্রতিষ্ঠানটি কোন ধরনের অর্থায়নের সাথে জড়িত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব রাফির ব্যবসায় প্রতিষ্ঠানটি ব্যবসায় অর্থায়নের সাথে জড়িত। ব্যবসায় প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য ব্যবসায় অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে। ব্যবসায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হলো অর্থায়ন। প্রতিষ্ঠানের মূলধন গঠনকালে বা পরবর্তীতে সুষ্ঠুভাবে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনায় এ অর্থায়ন করা হয়। উদ্দীপকে রাফি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিষ্ঠানটি মুনাফা অর্জনের উদ্দেশ্যেই বিভিন্ন ধরনের কাপড় তৈরি ও রপ্তানি করে। সম্প্রতি প্রতিষ্ঠানটি [গণিত] লক্ষ টাকার মেশিন ক্রয়ের সিদ্ধান্ত নেন। তাই [গণিত] ব্যাংক থেকে [গণিত] বছরের পরিশোধ শর্তে ঋণ নেয়। প্রতিষ্ঠানটি তার ব্যবসায়িক কাজের উদ্দেশ্যেই ব্যাংক থেকে ঋণ নিয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে জনাব রাফির প্রতিষ্ঠানটির ব্যবসায়ের উদ্দেশ্যে ঋণ গ্রহণের কাজটি ব্যবসায় অর্থায়নের সাথে জড়িত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
উদ্দীপকে রাফির ব্যবসায় প্রতিষ্ঠানটি কোন ধরনের অর্থায়নের সাথে জড়িত? …
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর