পদ্মা সেতু নির্মাণে 'ক্রেন ব্যবহার' সরকারের কোন ধরনের সিদ্ধান্ত? ব্যাখ্যা করো।
উত্তর: পদ্মা সেতু নির্মাণে 'ক্রেন ব্যবহার' সরকারের ব্যয় বা বিনিয়োগ সিদ্ধান্ত। প্রতিষ্ঠানের সংগৃহীত তহবিল কোন কোন খাতে ব্যয় করা হবে সে সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণই হলো ব্যয় বা বিনিয়োগ সিদ্ধান্ত। প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয় নির্বাহ অর্থাৎ মেশিন ও আসবাবপত্র ক্রয়, কারখানা নির্মাণ খরচ ইত্যাদি ব্যয় সিদ্ধান্তের অন্তর্ভুক্ত। পদ্মা সেতু নির্মাণে সরকারকে ক্রেন ব্যবহারে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে। ক্রেন ব্যবহারের জন্য সরকারকে কিছু ক্রেন ক্রয় করতে হয়েছে। আবার কিছু ক্রেন লিজিং পদ্ধতিতে চীন থেকে আনা হয়েছে। এ বাবদ সরকারকে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয়েছে এবং এ ব্যয়টি স্থায়ী ব্যয়। তাই বলা যায়, পদ্মা সেতু নির্মাণে ক্রেন ব্যবহার সরকারের একটি ব্যয় বা বিনিয়োগ সিদ্ধান্ত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
পদ্মা সেতু নির্মাণে 'ক্রেন ব্যবহার' সরকারের কোন ধরনের সিদ্ধান্ত? ব্যাখ্যা করো।
উত্তর