বিনিয়োগকারীর তারল্য ঝুঁকির ধারণাটি ব্যাখ্যা করো।
উত্তর: বিনিয়োগকারী সহজে ও যুক্তিসঙ্গত মূল্যে বিনিয়োগ (সিকিউরিটিজসমূহ) বিক্রয় করতে না পারার ঝুঁকিকে তারল্য ঝুঁকি বলে। বিনিয়োগকারীর অর্থ শেয়ার, বন্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগের পর যেকোনো সময় তা নগদায়নের প্রয়োজন হয়। প্রয়োজনের সময় বিনিয়োগকারী যদি কাঙ্ক্ষিত মূল্যে তার বিনিয়োগ বিক্রয় বা নগদায়ন করতে না পারে, তবে সে তারল্য ঝুঁকির সম্মুখীন হয়। তারল্য ঝুঁকি সাধারণত যে বাজারে বিনিয়োগ ক্রয়-বিক্রয় করা হয়, বাজারের আকার ও কাঠামোর ওপর নির্ভর করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন · সৃজনশীল
বিনিয়োগকারীর তারল্য ঝুঁকির ধারণাটি ব্যাখ্যা করো।
উত্তর
