প্রকাশ বাবুর ব্যবসায়ে ব্যবসায় অর্থায়নের কোন নীতিটি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।
উত্তর: প্রকাশ বাবুর ব্যবসায়ে ব্যবসায় অর্থায়নের বৈচিত্র্যায়নের নীতি পরিলক্ষিত হয়। এ নীতি অনুযায়ী প্রতিষ্ঠানের পণ্য বৈচিত্র্যপূর্ণ হতে হয়। একটি পণ্য নিয়ে ব্যবসায় করলে ব্যবসায়ের মুনাফা না হওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে, বৈচিত্র্যপূর্ণ পণ্যের ক্ষেত্রে একটির মুনাফা দিয়ে অন্য পণ্যের ক্ষতি পুষিয়ে নেওয়া যায়। ফলে ঝুঁকি কমে যায়। উদ্দীপকে প্রকাশ বাবু একজন মনিহারি বিক্রেতা। ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে তিনি স্কুল, কলেজের বই বিক্রি শুরু করেন। পাশাপাশি জনপ্রিয় লেখকদের গল্প ও উপন্যাসের বই বিক্রি করেন। এখানে, প্রকাশ বাবু বৈচিত্র্যপূর্ণ পণ্যের সমাহার ঘটিয়েছেন। এটি অর্থায়নের বৈচিত্র্যায়নের নীতির মূল বিষয়। সুতরাং, প্রকাশ বাবু বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
প্রকাশ বাবুর ব্যবসায়ে ব্যবসায় অর্থায়নের কোন নীতিটি পরিলক্ষিত হয়? ব্…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর