কোন নীতি বাস্তবায়ন না করার ফলে উদ্দীপকের প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়ে? ব্যাখ্যা করো।
উত্তর: উপযুক্ততার নীতি বাস্তবায়ন না করার ফলে উদ্দীপকের প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়ে। এ নীতি অনুযায়ী স্বল্পমেয়াদি তহবিল থেকে চলতি মূলধন সংগ্রহ করা হয়। কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি ও ভাড়া পরিশোধের জন্য চলতি মূলধন প্রয়োজন হয়। অপরদিকে, দীর্ঘমেয়াদি উৎস থেকে স্থায়ী মূলধন সংগৃহীত হয়। সাধারণত স্থায়ী সম্পত্তি ও দালানকোঠা নির্মাণের জন্য স্থায়ী মূলধন প্রয়োজন হয়। উদ্দীপকে রাহিম সাহেব একটি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি বিক্রয়লব্ধ অর্থ দিয়ে বিভিন্ন স্থায়ী সম্পত্তি কেনেন। ফলে অল্প কিছু দিনের মধ্যে আর্থিক সংকটে পড়েন। ফলে প্রতিষ্ঠানটি কাঁচামাল ক্রয়, মজুরি ও ভাড়া পরিশোধে ব্যর্থ হয়। উপযুক্ততার নীতি অনুযায়ী, বিক্রয়লব্ধ অর্থ দিয়ে চলতি মূলধন ব্যবস্থাপনা করা উচিত। কিন্তু প্রতিষ্ঠানটি বিক্রয়লব্ধ অর্থ দিয়ে স্থায়ী মূলধন সংগ্রহ করেছে। তাই বলা যায়, অর্থায়নের উপযুক্ততার নীতি বাস্তবায়ন না করার কারণে প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়ে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
কোন নীতি বাস্তবায়ন না করার ফলে উদ্দীপকের প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে …
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর