রাহিম সাহেবের ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়নের গুরুত্ব কতটুকু তা বিশ্লেষণ করো।
উত্তর: রাহিম সাহেবের ব্যবসায় প্রতিষ্ঠানে সঠিক অর্থায়নের গুরুত্ব অপরিসীম। অর্থায়ন বলতে তহবিলের সংগ্রহ ও এর সুষ্ঠু ব্যবহারকে বোঝায়। এর মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়নের মাধ্যমে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হয়। ফলে ঝুঁকি কমে ও মুনাফা বেড়ে যায়। উদ্দীপকে রাহিম সাহেব একটি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি বিক্রয়লব্ধ অর্থ দিয়ে স্থায়ী খরচের ব্যবস্থা করেন। এক্ষেত্রে অর্থায়নের সঠিক পরিকল্পনার অভাব দেখা যায়। ফলে প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়ে। চলতি খরচ পরিশোধে ব্যর্থ হয়। অর্থায়নের সুচিন্তিত পরিকল্পনা ও সুদক্ষ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের মুনাফা বাড়ায়। এ ব্যবস্থার মাধ্যমে পরবর্তীতে ব্যবসায়ে অর্থ বিনিয়োগ সম্ভব হয়। এক্ষেত্রে উপযুক্ত উৎস নির্ধারণ করে দক্ষ ব্যবস্থাপনায় তা ব্যবহার করা হয়। ফলে আর্থিক ঝুঁকি কমে যায়। তাই বলা যায়, রাহিম সাহেবের সুচিন্তিত পরিকল্পনা ও সুদক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে অর্থায়ন করা উচিত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
রাহিম সাহেবের ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়নের গুরুত্ব কতটুকু তা বিশ্ল…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর