অর্থায়ন সিদ্ধান্ত বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: কোম্পানির প্রয়োজনীয় মূলধন তহবিল সংগ্রহ করার সিদ্ধান্তকেই অর্থায়নের বা আয় সিদ্ধান্ত বলে। ব্যবসায়ের প্রয়োজনে মালিককে বিভিন্ন উৎস থেকে বিভিন্ন মেয়াদভিত্তিক ভিন্ন ভিন্ন (যেমন: স্থায়ী মূলধন ও চলতি মূলধন) মূলধন সংগ্রহ করতে হয়। প্রয়োজন অনুযায়ী তহবিল সংগ্রহের জন্য মালিক আর্থিক ব্যবস্থাপনার কৌশল (মূলধন ব্যবস্থাপনা, ঋণ ব্যবস্থাপনা) অবলম্বন করে মূলধন ও ঋণের মধ্যে ভারসাম্য রক্ষা করে অর্থায়ন সিদ্ধান্ত গ্রহণ করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
অর্থায়ন সিদ্ধান্ত বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর