জনাব কিরণের ব্যবসায়ের জন্য যন্ত্রপাতি ক্রয় আর্থিক ব্যবস্থাপকদের কোন ধরনের কাজকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব কিরণের ব্যবসায়ের জন্য যন্ত্রপাতি ক্রয় আর্থিক ব্যবস্থাপকদের ব্যয় বা বিনিয়োগ সিদ্ধান্তকে নির্দেশ করে। ব্যয় সিদ্ধান্ত বলতে মূলত তহবিল বিনিয়োগ প্রক্রিয়াকে বোঝায়। এর মাধ্যমে ব্যয় বা বিনিয়োগের খাত নির্ধারণ করা হয়। উক্ত খাত লাভজনক হলে বিনিয়োগ করা হয়। একটি প্রতিষ্ঠানের বিনিয়োগ সিদ্ধান্তের অন্তর্ভুক্ত হলো মেশিন ক্রয়, ব্যবসায় সম্প্রসারণ ইত্যাদি। উদ্দীপকে জনাব কিরণ প্রতি বছর তার ব্যবসায়ের জন্য জাপান থেকে ভারী যন্ত্রপাতি কিনেন। এক্ষেত্রে তার প্রতিষ্ঠানের সংগৃহীত তহবিল তিনি যন্ত্রপাতি ক্রয়ে বিনিয়োগ করেন। আর এ তহবিল বিনিয়োগের কাজটি একজন আর্থিক ব্যবস্থাপকের কাছে ব্যয় বা বিনিয়োগ সিদ্ধান্ত। তাই বলা যায়, জনাব কিরণের ব্যবসায়ের জন্য যন্ত্রপাতি ক্রয় আর্থিক ব্যবস্থাপকের দৃষ্টিকোণ থেকে একটি বিনিয়োগ সিদ্ধান্ত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
জনাব কিরণের ব্যবসায়ের জন্য যন্ত্রপাতি ক্রয় আর্থিক ব্যবস্থাপকদের কোন…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর