“জনাব রাজুর মতো কর্মচারীরা বাণিজ্য ঘাটতি পূরণে ভূমিকা রাখে।” -বিশ্লেষণ করো।
উত্তর: জনাব রাজুর মতো কর্মচারীরা বাণিজ্য ঘাটতি পূরণে ভূমিকা রাখে। বাণিজ্য ঘাটতি বলতে রপ্তানি আয় অপেক্ষা আমদানি ব্যয় বেশি হওয়াকে বোঝায়। এ ঘাটতি পূরণে রেমিটেন্স (প্রবাসীদের পাঠানো অর্থ) বিশেষ ভূমিকা রাখে। উদ্দীপকে জনাব রাজু একজন প্রবাসী। তিনি কাতারে থাকেন। সেখানে একটি তেল কোম্পানিতে তিনি চাকরি করেন। পরিবারের সদস্যদের জন্য তিনি নিয়মিত টাকা পাঠান। জনাব রাজু একজন প্রবাসী বাংলাদেশি। সাধারণত রাজুর মতো প্রবাসীরা তাদের অর্জিত অর্থ দেশে পরিবারের কাছে পাঠায়। এই টাকা দেশের জন্য রেমিটেন্স হিসেবে বিবেচিত হয়। প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স দেশের বাণিজ্যের উদ্বৃত্তকে (ব্যয় থেকে আয় বেশি হওয়া) বাড়িয়ে দেয়। এতে বাণিজ্য ঘাটতি কমে। এছাড়া, জনাব রাজুর প্রেরিত রেমিটেন্স বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ায়। সুতরাং, 'জনাব রাজুর মতো কর্মচারীরা বাণিজ্য ঘাটতি পূরণে ভূমিকা রাখে'-উক্তিটি যথার্থ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
“জনাব রাজুর মতো কর্মচারীরা বাণিজ্য ঘাটতি পূরণে ভূমিকা রাখে।” -বিশ্ল…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর