'পথকলি' সংগঠনের অর্থায়নের ধরনটি ব্যাখ্যা করো।
উত্তর: পথকলি সংগঠনটি একটি অব্যবসায়ী প্রতিষ্ঠান হওয়ায় এটি অনুদানের মাধ্যমে অর্থায়ন করে। অব্যবসায়ী প্রতিষ্ঠান দরিদ্র ও বঞ্চিত মানুষের সেবায় কাজ করে। এ ধরনের প্রতিষ্ঠান অমুনাফাভিত্তিক হয়। সাধারণত সমাজের বিত্তশালী ব্যক্তিরা এসব প্রতিষ্ঠানে অনুদান দেন। এছাড়া সাধারণ জনগণও তাদের প্রয়োজনের অতিরিক্ত অর্থ দিয়ে এসব প্রতিষ্ঠানকে সাহায্য করে। উদ্দীপকে পথকলি সংগঠনটি অনেক এতিম শিশুদের থাকা, খাওয়া, শিক্ষা ইত্যাদির ব্যবস্থা করে। এটি মূলত একটি এতিমখানা। এটি একটি অব্যবসায়ী ও অমুনাফাভিত্তিক প্রতিষ্ঠান। সমাজের বঞ্চিত ও এতিম বাচ্চাদের উন্নয়নে প্রতিষ্ঠানটি কাজ করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির অর্থসংস্থানের উৎস হলো সমাজের ধনী ও গণ্যমান্য ব্যক্তি। এদের কাছ থেকে অনুদান নিয়ে প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবহার করা হয়। তাই বলা যায়, পথকলি সংগঠনের অর্থায়নের ধরন হলো অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থসংস্থান বা অনুদান।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
'পথকলি' সংগঠনের অর্থায়নের ধরনটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর