'পথকলি' ও 'মায়ের দোয়া' প্রতিষ্ঠান দু'টির অর্থায়নের মূল উদ্দেশ্য এক নয়- মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে 'পথকলি' সংগঠনটির অর্থায়ন প্রক্রিয়া অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থসংস্থান ও 'মায়ের দোয়া' প্রতিষ্ঠানের অর্থায়ন প্রক্রিয়া ব্যবসায় অর্থায়ন হওয়ায় প্রতিষ্ঠান দুটির অর্থায়নের মূল উদ্দেশ্য এক নয়। সমাজের কিছু প্রতিষ্ঠান বা সংস্থা দরিদ্র ও বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত। এদেরকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা হয়। অন্যদিকে, ব্যবসায় প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে তা হলো ব্যবসায় অর্থায়ন। এ অর্থায়নের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন। উদ্দীপকে জনাব মাজেদমায়ের দোয়া নামে একটি আবাসিক হোটেলের মালিক। তিনি 'পথকলি' নামে একটি সংগঠনে প্রায়ই অর্থ সাহায্য করেন। এই সংগঠনটি মূলত এতিম শিশুদের থাকা, খাওয়া, শিক্ষা ইত্যাদির ব্যবস্থা করে। 'মায়ের দোয়া' প্রতিষ্ঠানটি একটি ব্যবসায় প্রতিষ্ঠান। এর উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। এক্ষেত্রে জনাব মাজেদ মুনাফা পাওয়ার জন্য প্রথমে তহবিল সংগ্রহ করে পরবর্তীতে তা 'মায়ের দোয়া' নামের প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। ব্যবসায় অর্থায়নের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানটি মুনাফা করছে। অন্যদিকে, 'পথকলি' সংগঠনটি একটি অব্যবসায়ী প্রতিষ্ঠান। এর অর্থায়নের মূল উৎস হচ্ছে অনুদান। অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থের উৎস চিহ্নিতকরণ এবং উদ্দেশ্য অর্জনে এর যথার্থ ব্যবহার নিশ্চিত করাই অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের মূল উদ্দেশ্য। সুতরাং, 'পথকলি' ও 'মায়ের দোয়া' প্রতিষ্ঠান দু'টির অর্থায়নের মূল উদ্দেশ্য ভিন্ন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
'পথকলি' ও 'মায়ের দোয়া' প্রতিষ্ঠান দু'টির অর্থায়নের মূল উদ্দেশ্য এক …
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর