উদ্দীপকে রিতা এবং গিতার ভ্রমণকৃত ভূমিরূপ দুটির বৈশিষ্ট্যে কোনো সাদৃশ্য আছে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে রিতা ও গিতার ভ্রমণকৃত ভূমিরূপ দুটি যথাক্রমে প্লাবন সমভূমি ও প্লাইস্টোসিনকালের সোপান শ্রেণির অন্তর্গত মধুপুর ও ভাওয়াল গড়। ভূমিরূপ দুটির মধ্যে কোনো সাদৃশ্য নেই। আনুমানিক ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলে। উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় বা উচ্চভূমি এ অঞ্চলের অন্তর্গত। প্লাইস্টোসিনকালে এসব সোপান গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ৯,৩২০ বর্গকিলোমিটার এলাকায় বরেন্দ্রভূমি বিস্তৃত। প্লাবন সমভূমি হতে এর উচ্চতা ৬ থেকে ১২ মিটার। এ স্থানের মাটি ধূসর ও লাল বর্ণের। পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, যমুনা প্রভৃতি নদ-নদী এবং তাদের অসংখ্য উপনদী ও শাখা নদী বাহিত পলিমাটি দ্বারা প্লাবন সমভূমি অঞ্চল গঠিত। সমভূমির উপর দিয়ে নদীগুলো প্রবাহের কারণে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। বছরের পর বছর এভাবে বন্যার সঙ্গে পলিবাহিত মাটি সঞ্চিত হয়ে এ প্লাবন সমভূমি গঠিত হয়েছে। বাংলাদেশে প্রায় ৮০% ভূমি এ অঞ্চলের অন্তর্গত। এ অঞ্চলের মাটি খুব উর্বর বলে কৃষিজ দ্রব্য উৎপাদনে তা উল্লেখযোগ্য ভূমিকা রাখে। সুতরাং আলোচনা থেকে এ কথা স্পষ্ট যে, বরেন্দ্রভূমি ও সাম্প্রতিককালের প্লাবন সমভূমি ভূমিরূপ দুটি সম্পূর্ণ ভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন। এদের মধ্যে কোনো সাদৃশ্য বা মিল দেখতে পাওয়া যায় না।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে রিতা এবং গিতার ভ্রমণকৃত ভূমিরূপ দুটির বৈশিষ্ট্যে কোনো সাদৃ…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

