উদ্দীপকে দ্বিতীয় ও তৃতীয় নদীটির তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে দ্বিতীয় ও তৃতীয় নদী যথাক্রমে পদ্মা ও ব্রহ্মপুত্র। বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী পদ্মা। গঙ্গা নদী হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। পদ্মা প্রথম পর্যায়ে যমুনার সাথে মিলিত হয়ে পরে মেঘনার সাথে মিশে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। গঙ্গা নদীর মূল প্রবাহ রাজশাহী অঞ্চলের দক্ষিণ-পশ্চিম প্রান্তে প্রায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমানা বরাবর এসে কুষ্টিয়ার উত্তর-পশ্চিম প্রান্তে বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর দৌলতদিয়ার নিকট যমুনার সাথে মিলিত হয়েছে। গঙ্গার মূল ধারা হওয়াতে দৌলতদিয়া পর্যন্ত এ নদীটি গঙ্গা নামেই পরিচিত। তবে বাংলাদেশ প্রবেশের পর থেকেই স্থানীয়ভাবে পদ্মা নামে পরিচিত। গঙ্গা ও যমুনায় মিলিত ধারা পদ্মা নামে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে চাঁদপুরের কাছে মেঘনার সাথে মিলিত হয়। এ তিন নদীর মিলিত প্রবাহ মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশে গঙ্গা-পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন হচ্ছে ৩৪,১৮৮ বর্গ কিলোমিটার। অপরদিকে, ধরলা ও তিস্তা ব্রহ্মপুত্রের প্রধান উপনদী এবং বংশী ও শীতলক্ষ্যা প্রধান শাখানদী। ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জের কাছে ব্রহ্মপুত্রের শাখা যমুনা নদী নামে দক্ষিণে প্রবাহিত হয়ে দৌলতদিয়ার কাছে গঙ্গার সঙ্গে মিলিত হয়ে পদ্মা নাম ধারণ করে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়। সুতরাং বলা চলে, বাংলাদেশের অন্যতম বৃহৎ নদী পদ্মার সাথে ব্রহ্মপুত্র নদের চলার পথের গতি-প্রকৃতি বৈসাদৃশ্যপূর্ণ। অন্যদিকে সুরমা ও কুশিয়ারা স্থানীয়ভাবে সিলেট বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। জাতীয় পর্যায়ে এ নদীদ্বয়ের ভূমিকা উল্লেখযোগ্য নয়। উপরন্তু নৌ চলাচলও সারা বছরব্যাপী সুবিধাজনক থাকে না। নদীটি স্থানীয়ভাবে কৃষি ও বাণিজ্যিক পণ্য পরিবহনে ভূমিকা রাখে। সুতরাং, সুরমা-কুশিয়ারা ও কর্ণফুলী নদীর মধ্যে কর্ণফুলী নদীর ভূমিকা অধিক।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে দ্বিতীয় ও তৃতীয় নদীটির তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

