বাংলাদেশে চিত্র-১ এ সংগঠিত বৃষ্টিপাতের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: যচিত্র-১ এ সংঘটিত বৃষ্টিপাত হলো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। বৃষ্টিপাতটি আমাদের দেশের অর্থনীতি ও কৃষিকাজের জন্য অধিক উপযোগী। বর্ষাকালে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের উপর দিয়ে আসার সময় প্রচুর জলীয়বাষ্প সমৃদ্ধ থাকে। দেশের উত্তরে হিমালয় পর্বতের অবস্থানের কারণে এ জলীয়বাষ্প শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, যা বাংলাদেশের কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। বিশেষত উল্লেখ করা যায়, শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় প্রচুর বৃষ্টিপাতের কারণে সিলেটে প্রচুর বোরো ধান এবং পাহাড়ি ঢালু জমিতে চা উৎপাদিত হয়। এছাড়াও দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় অন্যান্য আরও বিভিন্ন ধরনের ফসল, শাকসবজি ও ফলমূল উৎপাদনে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। উপরের আলোচনা থেকে বলা যায়, বাংলাদেশে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের গুরুত্ব অপরিসীম।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
বাংলাদেশে চিত্র-১ এ সংগঠিত বৃষ্টিপাতের গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক

Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
