উদ্দীপকের 'N [গণিত] ও 'O [গণিত] চিহ্নিত বৃষ্টিপাতের মধ্যে বাংলাদেশে কোন ধরনের বৃষ্টিপাত বেশি পরিলক্ষিত হয়? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকের 'N [গণিত] ও 'O [গণিত] চিহ্নিত বৃষ্টিপাত দুটি যথাক্রমে বায়ুপ্রাচীরজনিত ও শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত নির্দেশ করে। বায়ুপ্রাচীর জনিত বৃষ্টিপাতের যে অনুকূল অবস্থা অর্থাৎ উষ্ণ ও শীতল প্রকৃতির বায়ুপ্রবাহ মুখোমুখি হওয়া তা বাংলাদেশে গ্রীষ্মে কখনো কখনো দেখা যায়। বৃষ্টিপাত দুটির মধ্যে বাংলাদেশে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বেশি পরিলক্ষিত হয়। জলীয়বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় যদি গমনপথে কোনো উঁচু পর্বতশ্রেণিতে বাধা পায় তাহলে ঐ বায়ু উপরের দিকে উঠে যায়। তখন জলীয়বাষ্পপূর্ণ বায়ু ক্রমশ প্রসারিত হয় এবং পর্বতের উঁচু অংশে শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাত ঢালে (Windward slope) বৃষ্টিপাত ঘটায়। এরূপ বৃষ্টিপাতকে শৈলোৎক্ষেপ বৃষ্টি বলে। অন্যদিকে, শীতল ও উষ্ণ বায়ু মুখোমুখি উপস্থিত হলে উষ্ণ বায়ু এবং শীতল বায়ু একে অপরের সঙ্গে মিশে না গিয়ে তাদের মধ্যবর্তী এলাকায় অদৃশ্য বায়ুপ্রাচীরের (Front) সৃষ্টি করে। বায়ুপ্রাচীর সংলগ্ন এলাকায় শীতল বায়ুর সংস্পর্শে উষ্ণ বায়ুর তাপমাত্রা হ্রাস পায়, ফলে শিশিরাঙ্কের সৃষ্টি হয়। ফলে উভয় বায়ুর সংযোগস্থলে বৃষ্টিপাত ঘটে, একে বায়ুপ্রাচীরজনিত বৃষ্টি বলে। এ প্রকার বৃষ্টিপাত সাধারণত নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যায়।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের 'N ও 'O চিহ্নিত বৃষ্টিপাতের মধ্যে বাংলাদেশে কোন ধরনের ব…
উদ্দীপক

Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

