উদ্দীপকে উল্লিখিত 'X [গণিত] ও 'Z [গণিত] চিহ্নিত গ্রহদ্বয়ের মধ্যে উদ্ভিদ ও জীবজন্তু বসবাসের উপযোগী কোনটি? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের 'X [গণিত] ও 'Z [গণিত] চিহ্নিত গ্রহ দুটি যথাক্রমে বুধ ও বৃহস্পতি। বুধ সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ। সূর্য থেকে এর গড় দূরত্ব ৫.৮ কোটি কিলোমিটার; এর ব্যাস ৪,৮৫০ কিলোমিটার। সূর্যের খুব কাছাকাছি থাকায় সূর্যের আলোর তীব্রতার কারণে সবসময় একে দেখা যায় না। সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে বুধের সময় লাগে ৮৮ দিন। সুতরাং বুধ গ্রহে ৮৮ দিনে এক বছর হয়। বুধের মাধ্যাকর্ষণ বল এত কম যে, এটি কোনো বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না। এখানে মেঘ, বৃষ্টি, বাতাস ও পানি নেই সুতরাং প্রাণীর অস্তিত্বও নেই। বুধের উপরিতল একদম চাঁদের মতো। ভূত্বক অসংখ্য গর্তে ভরা এবং এবড়োথেবড়ো। এখানে আছে অসংখ্য পাহাড় ও সমতলভূমি। বুধের কোনো উপগ্রহ নেই। অন্যদিকে, বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। একে গ্রহরাজ বলে। এর ব্যাস ১,৪২,৮০০ কিলোমিটার। আয়তনে পৃথিবীর চেয়ে ১,৩০০ গুণ বড়। এটি সূর্য থেকে প্রায় ৭৭.৮ কোটি কিলোমিটার দূ রত্বে রয়েছে। তাই পৃথিবীর সাতাশ ভাগের একভাগ তাপ পায়। বৃহস্পতির বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। বায়ুমণ্ডলের উপরিভাগে তাপমাত্রা খুবই কম এবং অভ্যন্তরের তাপমাত্রা অত্যন্ত বেশি (প্রায় ৩০,০০০° সেলসিয়াস)। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে ৪,৩৩১ দিন। বৃহস্পতির উপগ্রহের সংখ্যা ৭৯টি। এ গ্রহে জীবের অস্তিত্ব নেই। পরিশেষে বলা যায়, 'X [গণিত] এবং 'Z [গণিত] গ্রহ দুটির মধ্যে উপগ্রহের সংখ্যা, সূর্য হতে দূরত্ব, ব্যাস, নিজ অক্ষে পরিক্রমণকাল, তাপমাত্রা প্রভৃতি ক্ষেত্রে বৈসাদৃশ্য লক্ষ করা যায়।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'X ও 'Z চিহ্নিত গ্রহদ্বয়ের মধ্যে উদ্ভিদ ও জীবজন…
উদ্দীপক

Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

