উদ্দীপকে উল্লিখিত 'E [গণিত] ও 'G [গণিত] বৃষ্টিপাতের মধ্যে কোন বৃষ্টি নিরক্ষীয় অঞ্চলে পরিলক্ষিত হয়? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'E [গণিত] ও 'G [গণিত] বৃষ্টিপাত যথাক্রমে পরিচলন ও ঘূর্ণি বৃষ্টি। এর মধ্যে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত লক্ষণীয়। দিনের বেলায় সূর্যের কিরণে পানি বাষ্পে পরিণত হয়ে সোজা উপরে উঠে যায় এবং শীতল বায়ুর সংস্পর্শে এসে ঐ জলীয়বাষ্প প্রথমে মেঘ ও পরে বৃষ্টিতে পরিণত হয়ে সোজাসুজি নিচে নেমে আসে। এরূপ বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টি বলে। নিরক্ষীয় অঞ্চলে (Equatiorial region) স্থলভাগের চেয়ে জলভাগের বিস্তৃতি বেশি এবং সূর্যকিরণ সারাবছর লম্বভাবে পড়ে। এ দুটি কারণে এখানকার বায়ুমণ্ডলে সারাবছর জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে। জলীয়বাষ্প হালকা বলে সহজেই তা উপরে উঠে গিয়ে শীতল বায়ুর সংস্পর্শে এসে পরিচলন বৃষ্টিরূপে ঝরে পড়ে। তাই নিরক্ষীয় অঞ্চলে সারাবছর প্রতিদিনই বিকেল অথবা সন্ধ্যার সময় এরূপ বৃষ্টিপাত হয়।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'E ও 'G বৃষ্টিপাতের মধ্যে কোন বৃষ্টি নিরক্ষীয় অ…
উদ্দীপক

Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

