উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় ও তৃতীয় শিলার কোনটি পৃথিবীর ধীর পরিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় ও তৃতীয় শিলা দুটি হলো পাললিক ও রূপান্তরিত শিলা। শিলা দুটির মধ্যে পাললিক শিলা ধীর পরিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়। পলি সঞ্চিত হয়ে পাললিক শিলা গঠিত হয়। বিভিন্ন ধীর পরিবর্তনকারী প্রাকৃতিক মাধ্যম যেমন- বৃষ্টি, বায়ু, তুষার, তাপ, সমুদ্রের ঢেউ প্রভৃতি শক্তির প্রভাবে আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত ও বিচূর্ণীভূত হয়ে রূপান্তরিত হয় এবং কাঁকর, কাদা, বালি ও ধুলায় পরিণত হয়। ক্ষয়িত শিলাকণা জলস্রোত, বায়ু এবং হিমবাহ দ্বারা পরিবাহিত হয়ে পলল বা তলানিরূপে কোনো নিম্নভূমি, হ্রদ এবং সাগরগর্ভে সঞ্চিত হতে থাকে। পরবর্তীতে ঐসব পদার্থ ভূগর্ভের উত্তাপে ও উপরের শিলাস্তরের চাপে জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়। পলল বা তলানি থেকে গঠিত হয় বলে এরূপ শিলাকে পাললিক শিলা বলে। স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলাও বলে। পাললিক শিলা যৌগিক, জৈবিক বা রাসায়নিক প্রক্রিয়ায় গঠিত হতে পারে। অনেক পাললিক শিলার মধ্যে নানাপ্রকার উদ্ভিদ ও জীবজন্তুর দেহাবশেষ বা জীবাশ্ম দেখা যায়। উপরের আলোচনা থেকে বলা যায়, পাললিক শিলা ধীর পরিবর্তন প্রক্রিয়ায় সৃষ্ট।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় ও তৃতীয় শিলার কোনটি পৃথিবীর ধীর পরিবর্তন …
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

