মরুভূমিতে বাতাসের ক্ষয়ক্রিয়া বেশি হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: বায়ুপ্রবাহের আঘাতে মরুভূমির শিলা সহজেই বাহিত হয় বলে বায়ুর ক্ষয়কার্য মরুভূমিতে অধিক দেখা যায়। বায়ুতে থাকা অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও জলীয়বাষ্প রাসায়নিক প্রক্রিয়ায় শিলার বিচ্ছেদ ও ক্ষয়সাধন করে। মরু এলাকা শুষ্ক, প্রায় বৃষ্টিহীন এবং গাছপালা নগণ্য থাকে। এ এলাকায় গাছপালা কম থাকার কারণে মৃত্তিকা সুদৃঢ় নয়। এছাড়া দিনের বেলায় সূর্যের তাপে এবং রাতের শীতলতায় শিলার সংকোচন ও প্রসারনের ফলেও সংবদ্ধতা শিথিল হয়ে যায়। এরপর বায়ুপ্রবাহের আঘাতে এ অঞ্চলের শিলা সহজেই বাহিত হয়ে ধীর পরিবর্তনের মাধ্যমে ক্ষয়সাধন করে। তাই বায়ুর ক্ষয়কার্য মরুভূমিতে অধিক দেখা যায়।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
মরুভূমিতে বাতাসের ক্ষয়ক্রিয়া বেশি হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর

