বিখ্যাত টাইটানিক জাহাজ প্রথম যাত্রাতেই ডুবে গিয়েছিল কেন?
উত্তর: হিমশৈলের সঙ্গে আঘাত লাগার কারণে টাইটানিক জাহাজ ডুবে যায়। সাধারণত উষ্ণ স্রোতের গতিপথে জাহাজ চালানো নিরাপদ। কিন্তু শীতল স্রোতের গতিপথে জাহাজ চালানো নিরাপদ নয়। কারণ শীতল সমুদ্রস্রোতের সঙ্গে যেসব হিমশৈল (Iceberg) ভেসে আসে সেগুলোর কারণে জাহাজ চলাচলে বাধার সৃষ্টি হয়। অনেক সময় হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে জাহাজডুবির ঘটনা ঘটে। যেমন- যুক্তরাজ্যের বিখ্যাত টাইটানিক জাহাজ ১৯১২ সালে প্রথম যাত্রাতেই হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে সমুদ্রে ডুবে যায়।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
বিখ্যাত টাইটানিক জাহাজ প্রথম যাত্রাতেই ডুবে গিয়েছিল কেন?
উত্তর

