ঘটনা-২ এ বর্ণিত ভূমিরূপটি সমুদ্র তলদেশের কোন ভূমিরূপকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-২ এর বর্ণিত ভূমিরূপটি সমুদ্র তলদেশের গভীর সমুদ্রের সমভূমি ও সমুদ্রখাত নির্দেশ করে। সমুদ্র তলদেশে মহীঢাল শেষ হওয়ার পর হতে গভীর সমুদ্রের সমভূমি বিস্তৃত। মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি বিশ্লেষণ করে দেখা গেছে যে, মহীঢালের পরেই বিস্তৃত সমভূমি অবস্থান করে। এর গড় গভীরতা প্রায় ৫,০০০ মিটার। এ অঞ্চলটি সমভূমি নামে খ্যাত হলেও প্রকৃতপক্ষে তা বন্ধুর। কেননা গভীর সমুদ্রের সমভূমির উপর জলমগ্ন বহু-শৈলশিরা ও উঁচুভূমি অবস্থান করে। আবার কোথাও রয়েছে নানা ধরনের আগ্নেয়গিরি। সমুদ্রের এই গভীর অংশে পলিমাটি, সিন্ধুমল, আগ্নেয়গিরি হতে উৎক্ষিপ্ত লাভা ও সূক্ষ্ম ভস্ম প্রভৃতি সঞ্চিত হয়। এ সকল সঞ্চিত পদার্থ স্তরে স্তরে জমা হয়ে পাললিক শিলার সৃষ্টি করে। সুতরাং, দেখা যাচ্ছে গভীর সমুদ্রের সমভূমি, ভূমিরূপগত দিক থেকে খুবই বৈচিত্র্যপূর্ণ।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ঘটনা-২ এ বর্ণিত ভূমিরূপটি সমুদ্র তলদেশের কোন ভূমিরূপকে নির্দেশ করে?…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

