X ও Z শিলার মধ্যে কোনটিকে প্রাথমিক শিলাও বলা হয়ে থাকে বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে 'X [গণিত] ও 'Z [গণিত] চিহ্নিত শিলা যথাক্রমে আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা। নিম্নে উভয়ের তুলনামূলক আলোচনা করা হলো- আগ্নেয়গিরি বা ভূমিকম্পের ফলে অনেক সময় ভূত্বকের দুর্বল অংশে ফাটলের সৃষ্টি হয়। তখন পৃথিবীর অভ্যন্তর থেকে উত্তপ্ত গলিত লাভা নির্গত হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি করে। এভাবে ব্যাসল্ট, সিল ও গ্রানাইট শিলার সৃষ্টি হয়। আগ্নেয় শিলা পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয় তাই এ শিলাকে প্রাথমিক শিলাও বলে। এ শিলায় কোনো স্তর নেই। তাই আগ্নেয় শিলার অপর নাম অস্তরীভূত শিলা। এই শিলায় জীবাশ্ম নেই। এই শিলার বৈশিষ্ট্য হলো- স্ফটিকাকার, অস্তরীভূত, কঠিন ও কম ভঙ্গুর, জীবাশ্ম দেখা যায় না এবং অপেক্ষাকৃত ভারী। অপরদিকে, আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচণ্ড চাপ, উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে তখন তাকে রূপান্তরিত শিলা বলে। ভূআন্দোলন, অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প, রাসায়নিক ক্রিয়া কিংবা ভূগর্ভস্থ তাপ আগ্নেয় ও পাললিক শিলাকে রূপান্তরিত করে। চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল, কাদা ও শেল রূপান্তরিত হয়ে স্লেট-এ পরিণত হয়। এ শিলা স্ফটিকযুক্ত, খুব কঠিন নয়। কোনো কোনো রূপান্তরিত শিলার ঢেউ খেলানো স্তর দেখা যায়, এতে জীবাশ্ম দেখা যায় না।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
X ও Z শিলার মধ্যে কোনটিকে প্রাথমিক শিলাও বলা হয়ে থাকে বলে তুমি মনে …
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

