শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ ফাহিমের দেখা বৃষ্টিপাতের বিবরণ দাও।

উত্তর: দৃশ্যকল্প-১ এ ফাহিমের দেখা বৃষ্টিপাতটি হলো পরিচলন বৃষ্টিপাত। দিনের বেলায় সূর্যের কিরণে পানি বাষ্পে পরিণত হয়ে সোজা উপরে উঠে যায় এবং শীতল বায়ুর সংস্পর্শে এসে ঐ জলীয়বাষ্প প্রথমে মেঘ ও পরে বৃষ্টিতে পরিণত হয়ে সোজাসুজি নিচে নেমে আসে। এরূপ বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টি বলে। নিরক্ষীয় অঞ্চলে (Equatorial region) স্থলভাগের চেয়ে জলভাগের বিস্তৃতি বেশি এবং এখানে সূর্যকিরণ সারাবছর লম্বভাবে পড়ে। এ দুটি কারণে এখানকার বায়ুমণ্ডলে সারা বছর জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে। জলীয়বাষ্প হালকা বলে সহজেই তা উপরে উঠে গিয়ে শীতল বায়ুর সংস্পর্শে এসে পরিচলন বৃষ্টিরূপে ঝরে পড়ে। তাই নিরক্ষীয় অঞ্চলে সারাবছর প্রতিদিনই বিকেল অথবা সন্ধ্যার সময় এরূপ বৃষ্টিপাত হয়। দৃশ্যকল্প-১ এ ফাহিম মালয়েশিয়ায় থাকাকালীন সেখানে প্রতিদিন বিকেলে ও সন্ধ্যায় এক ধরনের বৃষ্টিপাত দেখতে পায়। পরিচলন বৃষ্টিও নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকালে ও সন্ধ্যায় হয়ে থাকে। সুতরাং বলা যায়, দৃশ্যকল্প-১-এ সংঘটিত বৃষ্টিপাত হলো পরিচলন বৃষ্টিপাত।

SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ ফাহিমের দেখা বৃষ্টিপাতের বিবরণ দাও।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: ফাহিম মালয়েশিয়ায় থাকাকালীন সেখানে প্রতিদিন বিকেলে ও সন্ধ্যায় এক ধরনের বৃষ্টিপাত দেখতে পায়। দৃশ্যকল্প-২: রিপন ভারতের আসামে থাকাকালীন বিশেষ এক ধরনের বৃষ্টিপাত দেখতে পায় যা উচু পর্বত শ্রেণিতে বাধা পেয়ে সংঘটিত হয়। দৃশ্যকল্প-৩: জামাল পোল্যান্ডে থাকাকালীন সেখানে শীতকালে দীর্ঘস্থায়ী এক ধরনের বৃষ্টিপাত দেখতে পায়।

Dhaka · 2023

উত্তর

যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্ঠন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে।

উত্তর

নিরক্ষীয় নিম্নচাপ বলয় হতে উষ্ণ ও হালকা বায়ু উপরে উঠে গেলে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে শীতল ও ভারী বায়ু নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। ফেরেলের সূত্র অনুসারে এ বায়ু উত্তর গোলার্ধে উত্তর-পূর্ব দিক হতে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ-পূর্ব দিক হতে প্রবাহিত হয়ে থাকে। প্রাচীনকালে পরিচালিত বাণিজ্য জাহাজগুলো এ বায়ুপ্রবাহের দিক অনুসরণ করে যাতায়াত করত বলে এগুলোকে অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু বলা হয়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ ফাহিমের দেখা বৃষ্টিপাতটি হলো পরিচলন বৃষ্টিপাত। দিনের বেলায় সূর্যের কিরণে পানি বাষ্পে পরিণত হয়ে সোজা উপরে উঠে যায় এবং শীতল বায়ুর সংস্পর্শে এসে ঐ জলীয়বাষ্প প্রথমে মেঘ ও পরে বৃষ্টিতে পরিণত হয়ে সোজাসুজি নিচে নেমে আসে। এরূপ বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টি বলে। নিরক্ষীয় অঞ্চলে (Equatorial region) স্থলভাগের চেয়ে জলভাগের বিস্তৃতি বেশি এবং এখানে সূর্যকিরণ সারাবছর লম্বভাবে পড়ে। এ দুটি কারণে এখানকার বায়ুমণ্ডলে সারা বছর জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে। জলীয়বাষ্প হালকা বলে সহজেই তা উপরে উঠে গিয়ে শীতল বায়ুর সংস্পর্শে এসে পরিচলন বৃষ্টিরূপে ঝরে পড়ে। তাই নিরক্ষীয় অঞ্চলে সারাবছর প্রতিদিনই বিকেল অথবা সন্ধ্যার সময় এরূপ বৃষ্টিপাত হয়। দৃশ্যকল্প-১ এ ফাহিম মালয়েশিয়ায় থাকাকালীন সেখানে প্রতিদিন বিকেলে ও সন্ধ্যায় এক ধরনের বৃষ্টিপাত দেখতে পায়। পরিচলন বৃষ্টিও নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকালে ও সন্ধ্যায় হয়ে থাকে। সুতরাং বলা যায়, দৃশ্যকল্প-১-এ সংঘটিত বৃষ্টিপাত হলো পরিচলন বৃষ্টিপাত।

উত্তর

দৃশ্যকল্প-২ ও ৩ এ বর্ণিত বৃষ্টিপাত যথাক্রমে শৈলোৎক্ষেপ ও ঘূর্ণি বৃষ্টিপাত। এদের মধ্যে বাংলাদেশে শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় প্রচুর বৃষ্টিপাত সংঘটিত হয়। জলীয়বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় যদি গমনপথে কোনো উঁচু পর্বতশ্রেণিতে বাধা পায় তাহলে ঐ বায়ু উপরের দিকে উঠে যায়। তখন জলীয়বাষ্পপূর্ণ বায়ু ক্রমশ প্রসারিত হয় এবং পর্বতের উঁচু অংশে শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাত ঢালে (Windward slope) বৃষ্টিপাত ঘটায়। এরূপ বৃষ্টিপাতকে শৈলোৎক্ষেপ বৃষ্টি বলে। বাংলাদেশে দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে আগত মৌসুমি বায়ু মেঘালয় পাহাড়ে বাধা পেয়ে বাংলাদেশের সিলেট এলাকায় প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়। অপরদিকে, কোনো অঞ্চলে বায়ুমণ্ডলে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হলে জলভাগের উপর থেকে জলীয়বাষ্পপূর্ণ উষ্ণ এবং স্থলভাগের উপর থেকে শুষ্ক শীতল বায়ু ঐ একই নিম্নচাপ কেন্দ্রের দিকে অনুভূমিকভাবে ছুটে আসে। শীতল বায়ু ভারী বলে উষ্ণ বায়ু শীতল বায়ুর উপর ধীরে ধীরে উঠতে থাকে। জলভাগের উপর থেকে আসা উষ্ণ বায়ুতে প্রচুর জলীয়বাষ্প থাকে। ঐ বায়ু শীতল বায়ুর উপরে উঠলে তার ভেতরে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এরূপ বৃষ্টিপাতকে ঘূর্ণি বৃষ্টিপাত বলে। এই বৃষ্টিপাত সাধারণত দীর্ঘস্থায়ী হয়ে থাকে। মধ্য ইউরোপের বিভিন্ন দেশে শীতকালে এরূপ বৃষ্টিপাত হতে দেখা যায়।
SSCভূগোল ও পরিবেশপাঠ্যসূচি বহির্ভূত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Mymensingh · 2023

ক
বাষ্পীভবন কাকে বলে?
খ
বায়ুর কোন স্তরে বেতারতরঙ্গ বাঁধাপ্রাপ্ত হয়? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে চিত্র-২ এ প্রদর্শিত বৃষ্টিপাতের বর্ণনা দাও।
ঘ
বাংলাদেশে চিত্র-১ এ সংগঠিত বৃষ্টিপাতের গুরুত্ব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বায়ুর কোন স্তরে বেতারতরঙ্গ বাঁধাপ্রাপ্ত হয়? ব্যাখ্যা কর।

বায়ুর কোন স্তরে বেতারতরঙ্গ বাঁধাপ্রাপ্ত হয়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাষ্পীভবন কাকে বলে?

বাষ্পীভবন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Mymensingh · 2023

ক
ভূ-ত্বক কাকে বলে?
খ
বরেন্দ্রভূমি কোন ধরনের ভূমিরূপ? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের 'Q′Q^{\prime} প্রাকৃতিক দুর্যোগের কারণ বর্ণনা কর।
ঘ
উদ্দীপকের 'P′P^{\prime} প্রাকৃতিক দুর্যোগটির ফলাফল বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বরেন্দ্রভূমি কোন ধরনের ভূমিরূপ? ব্যাখ্যা কর।

বরেন্দ্রভূমি কোন ধরনের ভূমিরূপ? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ভূ-ত্বক কাকে বলে?

ভূ-ত্বক কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হিমেল বাংলাদেশের তিনটি নদী পর্যবেক্ষণ করেন। প্রথমটি লুসাই পাহাড়, দ্বিতীয়টি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ এবং তৃতীয়টি মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে।

Mymensingh · 2023

ক
মৌসুমি বায়ু কাকে বলে?
খ
বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে অবস্থিত? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে হিমেলের দেখা প্রথম নদীটির গুরুত্ব বর্ণনা কর।
ঘ
উদ্দীপকে দ্বিতীয় ও তৃতীয় নদীটির তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে অবস্থিত? ব্যাখ্যা কর।

বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে অবস্থিত? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মৌসুমি বায়ু কাকে বলে?

মৌসুমি বায়ু কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশে চিত্র-১ এ সংগঠিত বৃষ্টিপাতের গুরুত্ব বিশ্লেষণ কর।উদ্দীপকে চিত্র-২ এ প্রদর্শিত বৃষ্টিপাতের বর্ণনা দাও।বায়ুর কোন স্তরে বেতারতরঙ্গ বাঁধাপ্রাপ্ত হয়? ব্যাখ্যা কর।বাষ্পীভবন কাকে বলে?উদ্দীপকের 'P [গণিত] প্রাকৃতিক দুর্যোগটির ফলাফল বিশ্লেষণ কর।উদ্দীপকের 'Q [গণিত] প্রাকৃতিক দুর্যোগের কারণ বর্ণনা কর।বরেন্দ্রভূমি কোন ধরনের ভূমিরূপ? ব্যাখ্যা কর।ভূ-ত্বক কাকে বলে?উদ্দীপকে দ্বিতীয় ও তৃতীয় নদীটির তুলনামূলক বিশ্লেষণ কর।উদ্দীপকে হিমেলের দেখা প্রথম নদীটির গুরুত্ব বর্ণনা কর।বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে অবস্থিত? ব্যাখ্যা কর।মৌসুমি বায়ু কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

দৃশ্যকল্প-১ এ ফাহিমের দেখা বৃষ্টিপাতের বিবরণ দাও। | Prosthuti