'B [গণিত] ও 'C [গণিত] কোন দুটি নদীকে নির্দেশ করে? নদীদ্বয়ের মধ্যে কোনটি বাংলাদেশের অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যে অধিক ভূমিকা রাখে? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'B [গণিত] ও 'C [গণিত] নদীদ্বয় হলো যথাক্রমে সুরমা-কুশিয়ারা ও কর্ণফুলী। এ দুটি নদীর মধ্যে কর্ণফুলীর ভূমিকা অধিক। কর্ণফুলী নদী যোগাযোগ ব্যবস্থা, সেচ ও মৎস্য শিকার প্রভৃতির পাশাপাশি কাপ্তাই নামক স্থানে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে পানিবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। যা দিয়ে এ অঞ্চলের বিভিন্ন শিল্পকারখানার বিদ্যুৎশক্তির চাহিদা মিটানো হয়। দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম সমুদ্রবন্দর কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। এ বন্দরের মাধ্যমে দেশের প্রায় ৯৭ ভাগ আমদানি-রপ্তানি কার্যক্রম সংঘটিত হয় যা দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখে। বাংলাদেশের কর্ণফুলী নদীর কাপ্তাই নামক স্থানে যে পানিবিদ্যুৎ উৎপাদন করা হয়েছে তা দেশের শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনেকাংশে মিটাতে সক্ষম হয়েছে এবং এ নদীর মাধ্যমে পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থা সুবিধাজনক হয়েছে। অন্যদিকে, সুরমা ও কুশিয়ারা স্থানীয়ভাবে সিলেট বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। জাতীয় পর্যায়ে এ নদীদ্বয়ের ভূমিকা উল্লেখযোগ্য নয়। উপরন্তু নৌ চলাচলও সারা বছরব্যাপী সুবিধাজনক থাকে না। নদীটি স্থানীয়ভাবে কৃষি ও বাণিজ্যিক পণ্য পরিবহনে ভূমিকা রাখে। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সামগ্রিক দিক বিবেচনায় কর্ণফুলী নদীর ভূমিকা অপরিসীম।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'B ও 'C কোন দুটি নদীকে নির্দেশ করে? নদীদ্বয়ের মধ্যে কোনটি বাংলাদে…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

