'Q [গণিত] ও 'R [গণিত] চিহ্নিত ভূ-প্রকৃতির মধ্যে কোনটি তুলনামূলক মানুষের বাস উপযোগী? আলোচনাপূর্বক মতামত দাও।
উত্তর: ছকে উল্লেখিত 'Q [গণিত] ও 'R [গণিত] চিহ্নিত ভূপ্রকৃতি দুটি যথাক্রমে বরেন্দ্রভূমি ও সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এদের মধ্যে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি মানুষের বসবাসের জন্য অধিক উপযোগী। সম্প্রতিককালের প্লাবন সমভূমি হলো বাংলাদেশের সর্বত্র জালের মতো ছড়িয়ে থাকা ছোট-বড় অসংখ্য নদীবিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। সমতল ভূমির উপর দিয়ে এ নদীগুলো প্রবাহিত হওয়ার কারণে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। অধিক বন্যার ফলে এ অঞ্চলের মাটি পলিসমৃদ্ধ হওয়ায় কৃষিকাজ ভালো হয়। সমতল ভূমি হওয়ায় এ অঞ্চলে রাস্তাঘাট, শিল্পকারখানা, দালানকোঠা ইত্যাদি সহজে নির্মাণ করা যায়। আবার রাস্তাঘাট ও শিল্পকারখানা বেশি থাকায় যাতায়াত ও ব্যবসা-বাণিজ্য ভালো হয়। ফলে এখানকার মানুষ অনেক স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারে। অন্যদিকে, বরেন্দ্রভূমি স্থানটি প্লাইস্টোসিনকালের সোপানসমূহের অন্তর্ভুক্ত। এটি আনুমানিক ২৫,০০০ বছর পূর্বে প্লাইস্টোসিনকালে গঠিত হয়েছে বলে ধারণা করা হয়। বরেন্দ্রভূমি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ৯,৩২০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। প্লাবন সমভূমি হতে এর উচ্চতা ৬ থেকে ১২ মিটার। এ স্থানের মাটি ধূসর ও লাল বর্ণের।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'Q ও 'R চিহ্নিত ভূ-প্রকৃতির মধ্যে কোনটি তুলনামূলক মানুষের বাস উপয…
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

