জিপিএস এর মাধ্যমে কোন স্থানের অবস্থান জানা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: জিপিএস (GPS) হলো মানচিত্র তৈরি, পঠন এবং ব্যবস্থাপনার সবচেয়ে আধুনিক ব্যবহার। প্রযুক্তির নব নব আবিষ্কারের মধ্যে ভূগোলবিদদের জন্য জিপিএস একটি ত্যন্ত মূল্যবান যন্ত্র হিসেবে পরিচিতি পেয়েছে। এ যন্ত্রের সাহায্যে মূহূর্তের মধ্যে কোনো একটি স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ ইত্যাদি জানা যায়। আমাদের দেশে বিশেষ করে ভূমির জরিপের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝামেলা হয়। এখন জিপিএস এর মাধ্যমে ঝামেলা ছাড়াই জমির সীমানা চিহ্নিত করা যায়। এছাড়াও যেকোনো দুর্যোগকালীন সময়ে জিপিএস এর মাধ্যমে কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ জেনে তার সঠিক অবস্থান জেনে সাহায্য পাঠানো যায়। কোনো স্থানের উচ্চতা ও দূরত্ব জানা যায়। এমনকি ঐ স্থানের উত্তর দিক তারিখ ও সময় জানা যায়।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
জিপিএস এর মাধ্যমে কোন স্থানের অবস্থান জানা যায়? ব্যাখ্যা কর।
উত্তর

