পৃথিবীর আবর্তনের ফলে 'B [গণিত] ও 'C [গণিত] অবস্থানে উত্তর গোলার্ধে কি একই ঋতু বিরাজ করবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: চিত্র অনুসারে 'B [গণিত] স্থানটি উত্তর গোলার্ধে এবং 'C [গণিত] স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। পৃথিবীর বার্ষিক গতির কারণে এ দুটি স্থানে একটি ঋতু বিরাজ করবে না। 'B [গণিত] অবস্থান বা ১০ জুলাই: পৃথিবী সূর্যকে পরিক্রমণকালে ২১ জুন সূর্য কর্কটক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়। ফলে উত্তর গোলার্ধ সূ র্যের দিকে হেলে থাকে। ফলে এ সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে। ২১ জুনের দেড় মাস পর পর্যন্ত উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল বিরাজ করে। ফলে ১০ জুলাই 'B [গণিত] অবস্থানে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল পরিলক্ষিত হয়। 'C [গণিত] অবস্থান বা ১০ এপ্রিল: ২২ ডিসেম্বরের পর থেকে পৃথিবী তার নিজ কক্ষপথে চলতে চলতে মার্চ পর্যন্ত নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিতে থাকে। ফলে ২১ মার্চ পৃথিবীর সর্বত্র দিন এবং রাত সমান হয়। দিনের বেলায় প্রখর সূর্যকিরণে ভূপৃষ্ঠস্থ বায়ুস্তর গরম হয় এবং রাতে বিকিরিত হয়ে ঠান্ডা হয়ে যায়। তাই উত্তর গোলার্ধে ২১ মার্চ বসন্তকাল বিরাজ করে। এই সময়ে দক্ষিণ গোলার্ধে শরৎকাল অনুভূত হয়। ২১ মার্চ দিনটিকে বাসন্ত বিষুব বা মহাবিষুব বলে। ২১ মার্চের পরের দেড় মাস পর্যন্ত এ অবস্থা বিরাজ করবে। অর্থাৎ ১০ এপ্রিল তারিখে উত্তর গোলার্ধে বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে শরৎকাল বিরাজ করবে। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, 'B [গণিত] ও 'C [গণিত] অবস্থানে উভয় গোলার্ধে একই ঋত বিরাজ করবে না।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
পৃথিবীর আবর্তনের ফলে 'B ও 'C অবস্থানে উত্তর গোলার্ধে কি একই ঋতু ব…
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

