উদ্দীপকে উল্লিখিত স্থান দুটির সময়ের তারতম্যের কারণ বিশ্লেষণ কর।
উত্তর: পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। এ জন্যই পূর্ব দিকের স্থানগুলোতে আগে এবং পশ্চিম দিকের স্থানগুলোতে পরে সূর্যোদয় বা দিন হচ্ছে। এ থেকে আমরা বুঝতে পারি যেসব দেশ পূর্ব দিকে অবস্থিত সেখানে আগে এবং পশ্চিম দিকের দেশগুলোতে পরে সকাল হবে। যেমন- ঢাকার সময় রিয়াদ থেকে এগিয়ে রয়েছে। আমরা জানি, প্রতি ডিগ্রি দূরত্বের জন্য সময়ের ব্যবধান হয় ৪ মিনিট। এই প্রতিটি ডিগ্রিকে ৬০ মিনিটে ভাগ করা হয় এবং প্রতি মিনিটের জন্য ৪ সেকেন্ড সময়ের পার্থক্য হয়। উপরের আলোচনা থেকে স্পষ্ট হয় যে, গোলাকার পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনের ফলে সব স্থানে সূর্যের আলো একই সাথে পৌঁছে না। ফলে বিভিন্ন স্থানে সময়ের পার্থক্য হয়। আর দ্রাঘিমার সাহায্যে এ পার্থক্য নির্ণয় করা যায়। সুতরং বলা যায়, পৃথিবীর গোলাকার আকৃতি ও দ্রাঘিমাজনিত ব্যবধানে ঢাকা ও রিয়াদের স্থানীয় সময়ের পার্থক্য হয়।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত স্থান দুটির সময়ের তারতম্যের কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

