পৃথিবীর আভ্যন্তরীণ গঠনে 'C [গণিত] উপাদানের বর্ণনা দাও।
উত্তর: পৃথিবীর অভ্যন্তরীণ গঠন 'C [গণিত] তথা সিলিকন ও অ্যালুমিনিয়াম তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে অশ্মমণ্ডল গঠনে। ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে পৃথিবীর অভ্যন্তরে প্রায় ১০০ কিলোমিটার গভীর পর্যন্ত হালকা উপাদানে গঠিত হয়েছে অশ্মমণ্ডল। এ মণ্ডলের বাইরের আবরণই হলো ভূত্বক। ভূঅভ্যন্তরের অন্যান্য স্তরের তুলনায় ভূত্বকের পুরুত্ব সবচেয়ে কম, যা গড়ে ২০ কিলোমিটার। ভূত্বক মহাদেশের তলদেশে গড়ে ৩৫ কিলোমিটার এবং সমুদ্র তলদেশে মাত্র ৫ কিলোমিটর পুরু। ভূত্বকে সিলিকন ও অ্যালুমিনিয়াম অধিক। ভূত্বকের শিলাস্তরগুলোকে দু'ভাগে ভাগ করা হয়েছে। যথা- সিয়াল বা হালকা শিলাস্তর এবং সিমা বা ভারী শিলাস্তর। সাধারণত মহাদেশীয় ভূত্বকের স্তরকে সিয়াল বলে। আর সিমা হলো ভূত্বকের নিচের অংশ। এটি সিলিকা ও ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি। এ শিলাস্তর সিয়াল স্তরের তুলনায় ভারী। সমুদ্র তলদেশ এ শিলাস্তর দিয়ে গঠিত। সুতরাং দেখা যায়; ভূত্বকের উপরের অংশ প্রায় সম্পূর্ণই সিলিকন ও অ্যালুমিনিয়াম গঠিত এবং নিচের অংশে নিচের দিকে সিলিকনের প্রাধান্য রয়েছে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
পৃথিবীর আভ্যন্তরীণ গঠনে 'C উপাদানের বর্ণনা দাও।
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

