উদ্দীপকে 'A [গণিত] ও 'B [গণিত] উপাদানের স্তরভিত্তিক তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] ও 'B [গণিত] উপাদানগুলো যথাক্রমে লোহা ও কার্বন এবং নিকেল ও সিসা। এসব উপাদান যথাক্রমে ভূঅভ্যন্তরীণ স্তর গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল নির্দেশ করে। ভূত্বকের নিচে প্রায় ২,৮৮৫ কিলোমিটার পর্যন্ত পুরু মণ্ডলকে গুরুমণ্ডল বলে। গুরুমণ্ডল মূলত ব্যাসল্ট (Basalt) শিলা দ্বারা গঠিত। এ অংশে রয়েছে সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন ও অন্যান্য খনিজ পদার্থ। গুরুমণ্ডল দুই ভাগে বিভক্ত। (১) ঊর্ধ্ব গুরুমণ্ডল যা ৭০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং লোহা ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিলিকেট খনিজ দ্বারা গঠিত; (২) নিম্ন গুরুমণ্ডল প্রধানত আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড ও সিলিকন ডাইঅক্সাইড খনিজ দ্বারা গঠিত। অপরদিকে গুরুমণ্ডরের ঠিক পরে রয়েছে কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডলের নিচ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত এই মণ্ডল বিস্তৃত। এই স্তর প্রায় ৩,৪৮৬ কিলোমিটার পুরু। ভূকম্পন তরঙ্গের সাহায্যে জানা গেছে যে, কেন্দ্রমণ্ডলের একটি তরল বহিরাবরণ আছে, যা প্রায় ২,২৭০ কিলোমিটার পুরু এবং একটি কঠিন অন্তঃভাগ আছে, যা ১,২১৬ কিলোমিটার পুরু। এর প্রধান উপাদান হলো নিকেল ও লোহা। এছাড়া রয়েছে পারদ ও সিসা। সুতরাং বলা যায়, দুটি স্তরের মধ্যে কেন্দ্রমণ্ডল অধিক বিস্তৃত এবং ভারী উপাদানে গঠিত।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে 'A ও 'B উপাদানের স্তরভিত্তিক তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

