উদ্দীপকের 'A [গণিত] ও 'C [গণিত] পর্বত দুটির গঠন প্রক্রিয়া তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] এবং 'C [গণিত] পর্বত দুটি হলো ভঙ্গিল এবং ল্যাকোলিথ। এ দুটি পর্বত গঠন প্রক্রিয়ায় ভিন্ন। যথা – i. পাললিক শিলায় ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত গঠিত হয়। পৃথিবীর অভ্যন্তরীণ গলিত শিলা ও ম্যাগমা ভূপৃষ্ঠে জমাট বেঁধে ল্যাকোলিথ পর্বত গঠিত হয়। ii. পাললিক শিলায় ভূআলোড়ন ও ভূমিকম্পের ফলে এবং পার্শ্ববর্তী সুদৃঢ় ভূমিখণ্ডের প্রবল পার্শ্বচাপের কারণে ঊর্ধ্বভাঁজ সংবলিত ভূমিরূপ মিলে ভঙ্গিল পর্বত গঠিত হয়। ভূঅভ্যন্তরের ম্যাগমা কোনো কারণে বেরিয়ে আসতে না পারলে বাধা পেয়ে ভূপৃষ্ঠের উপরে না এসে ভূত্বকের নিচে এক স্থানে জমাট বাঁধে। ঊর্ধ্বমুখী চাপের কারণে স্ফীত হয়ে ভূত্বকের অংশবিশেষ গম্বুজ আকার ধারণ করে। iii. ভাঁজ সৃষ্টি হয়ে গঠিত হয় বলে ভঙ্গিল পর্বতের শৃঙ্গ থাকে। ল্যাকোলিথ পর্বতের শৃঙ্গ থাকে না। অতএব বলা যায়, ভঙ্গিল ও ল্যাকোলিথ পর্বত গঠনগত দিক দিয়ে সম্পূর্ণ ভিন্ন। রকি, হিমালয় ভঙ্গিল পর্বতের উদাহরণ। আমেরিকা যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত ল্যাকোলিথ পর্বতের উদাহরণ।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের 'A ও 'C পর্বত দুটির গঠন প্রক্রিয়া তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

