উদ্দীপকের 'T [গণিত] ও 'R [গণিত] কোনটি বাংলাদেশের কৃষিক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের 'T [গণিত] ও 'R [গণিত] অঞ্চল দুটি যথাক্রমে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ ও সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। সাম্প্রতিককালের প্লাবন সমভূমি কৃষিকাজের জন্য উপযুক্ত। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ টারশিয়ারি যুগের পাহাড়সমূহের অন্তর্ভুক্ত। টারশিয়ারি যুগের হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এসব পাহাড় সৃষ্টি হয়েছে। পাহাড়গুলো আসামের লুসাই এবং মায়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়। এ পাহাড়গুলো বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত। দক্ষিণ-পূর্বের এ পাহাড়গুলোর গড় উচ্চতা ৬১০ মিটার। বান্দরবানের তাজিনডং (বিজয়) ১,২৮০ মিটার উচ্চতাবিশিষ্ট সর্বোচ্চ শৃঙ্গ। এসব অঞ্চল কৃষিকাজের জন্য উপযুক্ত নয়। অন্যদিকে, সমগ্র বাংলাদেশ নদীবিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। অসংখ্য ছোট-বড় নদী, বাংলাদেশের সর্বত্র জালের মতো ছড়িয়ে রয়েছে। সমতলভূমির ওপর দিয়ে এ নদীগুলো প্রবাহিত হওয়ার কারণে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। বছরের পর বছর এভাবে বন্যার সঙ্গে পরিবাহিত মাটি সঞ্চিত হয়ে এ প্লাবন সমভূমি গঠিত হয়েছে। সাম্প্রতিককালের প্লাবন সমভূমি বাংলাদেশের উত্তর অংশ থেকে উপকূলের দিকে ক্রমনিম্ন। এ অঞ্চলে বিক্ষিপ্তভাবে অসংখ্য জলাভূমি ও নিম্নভূমি ছড়িয়ে আছে। এর কিছুসংখ্যক পরিত্যক্ত অশ্বখুরাকৃতি নদীখাত। স্থানীয়ভাবে এগুলোকে বিল, ঝিল ও হাওড় বলে। উর্বর বলে কৃষিজাত দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে তা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের 'T [গণিত] ও 'R [গণিত] অঞ্চলের মধ্যে 'R [গণিত] অঞ্চল অর্থাৎ সাম্প্রতিককালের প্লাবন সমভূমি কৃষি কাজের জন্য উপযুক্ত।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের 'T ও 'R কোনটি বাংলাদেশের কৃষিক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ…
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

