মরু এলাকায় মৃত্তিকা সুদৃঢ় নয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: গাছপালা কম থাকায় মরু এলাকায় মাটি সুদৃঢ় নয়। বায়ুতে থাকা অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প রাসায়নিক প্রক্রিয়ায় শিলার বিচ্ছেদ ও ক্ষয়সাধন করে। বায়ুর ক্ষয়কার্য মরুভূমিতে অধিক দেখা যায়। মরু এলাকা শুষ্ক, প্রায় বৃষ্টিহীন এবং গাছপালা শূন্য। মরু এলাকার গাছপালা কম থাকার কারণে মৃত্তিকা সুদৃঢ় নয়। এছাড়া দিনের বেলায় সূর্যের তাপে এবং রাতের শীতলতায় শিলার সংকোচন ও প্রসারণের ফলেও সংবদ্ধতা শিথিল হয়ে যায়। এরপর বায়ুপ্রবাহের আঘাতে এ অঞ্চলের শিলা সহজেই বাহিত হয়ে ধীর পরিবর্তন মাধ্যমে ক্ষয়সাধন করে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
মরু এলাকায় মৃত্তিকা সুদৃঢ় নয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর

