উদ্দীপকের 'A [গণিত] ও 'C [গণিত] ঋতু দুটির কোনটিতে অধিক বৃষ্টিপাত হয়? তোমার উত্তরের সপক্ষে পাঠ্যবইয়ের আলোকে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] দ্বারা গ্রীষ্মকাল ও 'B [গণিত] দ্বারা শীতকালকে নির্দেশ করা হয়েছে। এ দুই ঋতুর মধ্যে বৃষ্টিপাতের ক্ষেত্রে বেশ কিছু বৈসাদৃশ্য রয়েছে। এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য যে, বাংলাদেশের মোট বৃষ্টিপাতের শতকরা প্রায় ২০ ভাগ গ্রীষ্মকালে হলেও শীতকালে বৃষ্টিপাত হয় না বললেই চলে (১০ সে.মি. এর অধিক নয়)। গ্রীষ্মকালে এদেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ ৫১ সে.মি.। পক্ষান্তরে শীতকালে বৃষ্টিপাত তেমন হয় না। উত্তর-পূর্ব মৌসুমি বায়ু এ সময় বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়। বায়ুপ্রবাহটি স্থলভাগের উপর দিয়ে আসে বলে শুষ্ক থাকে। তাই বৃষ্টিপাত হয় না। তবে এ সময় উপকূলীয় ও পাহাড়ি এলাকায় সামান্য বৃষ্টিপাত (স্থানীয়ভাবে) হয়। বৃষ্টিপাতের পরিমাণ এ সময়ে ১০ সে.মি. এর অধিক নয়। তাই বলা যায় যে, বাংলাদেশে গ্রীষ্মকাল বৃষ্টিবহুল হলেও শীতকালে বৃষ্টিপাতের পরিমাণ অতি নগণ্য।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের 'A ও 'C ঋতু দুটির কোনটিতে অধিক বৃষ্টিপাত হয়? তোমার উত্ত…
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

