ছকের 'B [গণিত] ও 'C [গণিত] দ্বারা চিহ্নিত গ্রহ দুটির মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের তুলনামূলক আলোচনা কর।
উত্তর: ছকের 'B [গণিত] ও 'C [গণিত] দ্বারা চিহ্নিত গ্রহ দুটি হলো মঙ্গল ও নেপচুন। মঙ্গল গ্রহ হলো পৃথিবীর নিকটতম প্রতিবেশী। খালি চোখে এ গ্রহকে লালচে দেখায়। সূর্য থেকে এর গড় দূরত্ব ২২.৮ কোটি কিলোমিটার। এর ব্যাস ৬,৭৮৭ কিলোমিটার, যা পৃথিবীর ব্যাসের অর্ধেক। অন্যদিকে নেপচুন গ্রহটির সূর্য থেকে দূরত্ব ৪৫০ কোটি কিলোমিটার। এখানে সূর্যের আলো ও তাপ খুব কম। এর ব্যাস ৪৮,০০০ কি.মি.। এ গ্রহ আয়তনে প্রায় ৭২টি পৃথিবী এবং ভরে প্রায় ১৭টি পৃথিবীর সমান। মঙ্গলের দিনরাত্রি পৃথিবীর প্রায় সমান। সূর্যের চারদিকে একবার ঘুরতে এ গ্রহের সময় লাগে ৬৮৭ দিন। মঙ্গল গ্রহের উপরিভাগে রয়েছে গিরিখাত ও আগ্নেয়গিরি। এ গ্রহে অক্সিজেন ও পানির পরিমাণ খুবই কম। এ গ্রহে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এত বেশি যে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয়। মঙ্গলের দুটি উপগ্রহ রয়েছে। যেমন-ডিমোস ও ফোবস। অন্যদিকে নেপচুনের উপগ্রহ সংখ্যা ১৪টি। উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি, মঙ্গল ও নেপচুন উভয় জ্যোতিষ্ক গ্রহ হওয়া সত্ত্বেও তাদের বৈশিষ্ট্যগত কোনো সাদৃশ্য নেই।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ছকের 'B ও 'C দ্বারা চিহ্নিত গ্রহ দুটির মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যে…
উদ্দীপক

Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

